বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করার মতো পাত্র এখনও আমি পাইনি: বাঁধন

আজমেরী হক বাঁধন । ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন । ছবি : সংগৃহীত

দেশের বিনোদন অঙ্গনের আলোচিত ও গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। যিনি তার অভিনয় দক্ষতা আর সাহসী উপস্থিতি দিয়ে বারবার মুগ্ধ করেছেন দর্শকদের। দেশ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার কাজ কুড়িয়েছে প্রশংসা। তবে এবার পর্দার চরিত্র নয়, নিজের জীবনের একান্ত অধ্যায় নিয়েই মুখ খুললেন এই তারকা। ক্যারিয়ার, প্রেম আর বিয়ে নিয়ে তার খোলামেলা স্বীকারোক্তি ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিজের বিয়ে, প্রেম ও কাঙ্ক্ষিত পাত্রের খোঁজে থাকার বিষয়টি প্রকাশ করেন বাঁধন। এর আগে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার পরিচালকের সঙ্গে তার প্রেমের গুঞ্জন উঠেছিল। সে প্রসঙ্গে বাঁধন অকপটে বলেন, হ্যা ডেফিনেটলি ওর সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল আর সেটা দীর্ঘ চার বছর।

পরবর্তীতে নতুন করে প্রেম বা বিয়ের কোনো পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, গত বছরই তার বিয়ের জোরালো পরিকল্পনা ছিল। এমনকি বিয়ে করার মতো একজন মানুষও খুঁজে পেয়েছিলেন তিনি।

সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বাঁধন বলেন, মাঝখানে বিয়েও করতে চাইলাম। আশেপাশে এত ছেলে খুঁজলাম। বিয়ের পাত্র পেলাম না। এখনও খুঁজছি, যদি কাউকে পাই, আবার প্রেম করব, প্রেমে থাকতে চাই। বিয়ের পরিকল্পনা আমার সত্যিই ছিল, কিন্ত ওইরকম মানুষ পেতে হবে। তবে একজন ছেলেকে পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করেছিল। কিন্তু সে (পাত্র) ভেগে গেছেন। যেহেতু তিনি ভেগে গেছেন, তাই বিয়ে করার মতো পাত্র এখনও আমি পাইনি। প্রেম করার মতো ছেলে পেয়েছি, তবে বিয়ে করার মতো পাত্র পাওয়াটা গুরুত্বপূর্ণ আসলে।

উল্লেখ্য, গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া তানিম নূরের তারকাবহুল ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন বাঁধন। চলতি ঈদে তার নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও আগের কাজগুলো নিয়ে এখনো বেশ আলোচনায় রয়েছেন তিনি। আর কাজের পাশাপাশি এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও ভক্ত ও নেটিজেনদের আগ্রহের কমতি নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা তদন্তে আরও সময় লাগবে, জানাল ভারতীয় কর্তৃপক্ষ

মার্কিন হামলায় মৃত্যুর আগে সুরেশ বলেছিলেন, ‘আমি নিরাপদে বাড়ি ফিরব’

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপে ডেকে ফিলিস্তিন ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি কানাডা-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা কাছাকাছি, খুলতে পারে হরমুজ প্রণালি

হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি

‘ধর্ষণে অভিযুক্ত’ শিবির নেতা সাজালেন আত্মগোপনের নাটক

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

১০

ট্রাম্পবিরোধী বিক্ষোভ মামলার সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

১১

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

১২

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

১৩

ঐতিহাসিক লালদীঘির ময়দানে বিকেলে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য

১৪

দেশের বাজারে কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ 

১৫

বিশেষ শর্তে আমিরাত থেকে হাজার কোটি ডলার পাচ্ছে ইরান

১৬

বিশ্বকাপে বাংলাদেশের ছোঁয়া, উদ্বোধনী আয়োজনে সঞ্জয়ের পোশাকে মুগ্ধতা

১৭

মারা গেলেন জামায়াত নেতা

১৮

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

১৯

১৩ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X