আশীষ শর্মা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

দর্শক আগ্রহে থাকা এ সপ্তাহের তিন কনটেন্ট

দর্শক আগ্রহে থাকা এ সপ্তাহের তিন কনটেন্ট

প্রতি সপ্তাহে দেশি-বিদেশি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় নতুন সব সিনেমা ও সিরিজ। দর্শকও তাই অপেক্ষায় থাকেন সপ্তাহের নতুন এসব কনটেন্টের। সে ধারাবাহিকতায় এবারও বেশ কিছু সিনেমা, সিরিজ মুক্তি পেয়েছে। এগুলোর মধ্য থেকে দর্শক আগ্রহে থাকা বাছাই করা তিন কনটেন্ট নিয়ে এ আয়োজন। লিখেছেন, আশীষ শর্মা

কোহরা সিজন ২

নেটফ্লিক্সে গত ১১ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে পাঞ্জাবি সিরিজ ‘কোহরা সিজন ২’। সিরিজের গল্প শুরু হয়েছিল জাগরানা থেকে, দ্বিতীয় সিজনের গল্প গড়িয়েছে দালেরপুরা নামের নতুন এক জায়গায়। এসিআই অমরপালকে দালেরপুরা বদলি করে নতুন টিমের সঙ্গে দেওয়া হয়েছে। এক নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেখানে, নতুন বসের অধীনে সেটার তদন্ত করতে হবে তাকে। ঘটনার যত গভীরে যায় তারা, একে একে উন্মোচিত হতে থাকে নতুন নতুন দিক। এটি পরিচালনা করেছেন সুদীপ শর্মা। এতে অভিনয় করেছেন বরুণ সাবতি, র্যাচেল শেলি, হারলিন শেঠি প্রমুখ।

প্রিডেটর: ব্যাডল্যান্ডস

১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ইংরেজি সিনেমা ‘প্রিডেটর: ব্যাডল্যান্ডস’। এটি দেখা যাচ্ছে জিও হটস্টারে। জনপ্রিয় সাই-ফাই অ্যাডভেঞ্চার ফ্রাঞ্চাইজি প্রিডেটরের সপ্তম সিনেমা এটি। ডেক নামের এক নির্বাসিত তরুণ প্রিডেটর তার হারানো সম্মান ফিরে পেতে একটি প্রতিকূল গ্রহে মারাত্মক শিকারের মুখোমুখি হয়। এ মিশনে সে থিয়া নামের এক রোবটের সঙ্গে বন্ধুত্ব করে। তারা একসঙ্গে কেলিস্ক নামের এক ভয়ংকর দানবকে শিকার করার চেষ্টা করে। এটি পরিচালনা করেছেন ড্যান ট্র্যাচেনবার্গ। এতে অভিনয় করেছেন এলি ফ্যানিং, দিমিট্রিয়াস শুস্টার-কোলোমাটাঙ্গি প্রমুখ।

এটারনিটি

ইংরেজি সিনেমা ‘এটারনিটি’ ১৩ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে অ্যাপল টিভি প্লাসে। জোয়ান ও ল্যারি নামের এক দম্পতিকে ঘিরে সিনেমাটির গল্প শুরু হয়। মৃত্যুর পর তারা এমন এক জায়গায় পৌঁছায়, যেখানে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে, তারা চিরকালের জন্য কোথায় এবং কার সঙ্গে থাকতে চায়। এ সিনেমায় মূলত দেখানো হয়েছে, মৃত্যুর পর মানুষ তাদের জীবনের সবচেয়ে সুখের সময়টা আবার ফিরে পায়। এটি পরিচালনা করেছেন ডেভিড ফ্রেইন। এতে অভিনয় করেছেন এলিজাবেথ অলসেন, মাইলস টেলার, ক্যালাম টার্নার প্রমুখ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X