আশীষ শর্মা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৬, ১১:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

দেশের প্রেক্ষাগৃহে ‘স্ক্রিম ৭’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হলিউডের বহুল আলোচিত হরর ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘স্ক্রিম ৭’। আগামী ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে এটি। একই দিনে বাংলাদেশেও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হবে। ১৯৯৬ সালে শুরু হওয়া ‘স্ক্রিম’ সিরিজের এটি সপ্তম চলচ্চিত্র এবং ২০২৩ সালের ‘স্ক্রিম ৬’-এর সিক্যুয়েল। নতুন কিস্তিটি পরিচালনা করেছেন সিরিজের মূল চিত্রনাট্যকার কেভিন উইলিয়ামসন। প্রথমবারের মতো পুরো চলচ্চিত্র পরিচালনার দায়িত্ব নেন তিনি। সিনেমাটি সিডনি প্রেসকট চরিত্রে ফিরেছেন নেভ ক্যাম্পবেল। তার সঙ্গে রয়েছেন কোর্টেনি কক্স, ডেভিড আর্কেট, জেসমিন স্যাভয় ব্রাউন এবং ম্যাসন গুডিং। গল্পে দেখা যাবে, ইন্ডিয়ানার শান্ত শহর পাইন গ্রোভে নতুন জীবন শুরু করা সিডনির পরিবার ফের ঘোস্টফেস খুনির টার্গেটে পরিণত হয়। মেয়েকে রক্ষা করতে গিয়ে তাকে অতীতের ভয়ংকর স্মৃতির মুখোমুখি হতে হয়। প্রযোজনা পর্যায়ে একাধিক পরিবর্তনের পর সিনেমাটি নতুনভাবে গড়ে তোলা হয়। চলতি বছরের জানুয়ারিতে শুটিং শুরু হয়ে মার্চে শেষ হয়েছে। আন্তর্জাতিক বক্স অফিসে শক্ত উদ্বোধনের পূর্বাভাস মিলেছে, যা এটিকে সিরিজের সফলতম কিস্তিগুলোর একটি করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে। হররপ্রেমীদের জন্য ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বড় পর্দায় অপেক্ষা করছে রক্তাক্ত উত্তেজনা ও পুরোনো ভয়ের নতুন অধ্যায়।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X