তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১০ মার্চ ২০২৬, ১০:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

মঞ্চে আসছে নতুন নাটক ‘তাবুলা রাসা’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চে আসছে নতুন নাটক ‘তাবুলা রাসা’। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে এ নাটকটি মঞ্চস্থ হবে। হেনরিক ইবসেন প্রণীত বিবিধ নাট্যের নির্বাচিত দৃশ্যের অখণ্ড ভাবকল্প ‘তাবুলা রাসা’, এটি নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. আহমেদুল কবির। হেনরিক ইবসেন রচিত “অ্যা ডল’স হাউস’, ‘পিয়ার গিন্ট’ ও ‘ওয়াইল্ড ডাক’ নাটক তিনটি থেকে নির্বাচিত দৃশ্যের নৃত্য-সংগীত-স্থান-স্থাপনা-শরীরী স্থাপত্য ও অভিনয় সহযোগে একটি অখণ্ড ভাবকল্প রূপে এই নিরীক্ষাধর্মী প্রযোজনাটি নির্মিত হয়েছে।

“স্নাতকোত্তর সমাপনী সেমিস্টারে এই ‘শূন্য আয়তনে কাটা দাগ’ রূপী প্রযোজনা থেকে ছবি শব্দ সংলাপ ও জীবনের রূপক তৈরি হবে”—এই আশাবাদ থেকে এই অন্তর্বর্তী প্রযোজনা মঞ্চে আসছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ।

নতুন চিন্তা ও সৃজনশীলতা বিকাশের প্রয়োজনে পৃথিবীর সব ভাষা ও সংস্কৃতির ভান্ডার থেকে সমৃদ্ধ হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সমৃদ্ধ হতে পারি আবার অপরকে ঋদ্ধ করতে হতে পারি। এ হলো এক সংস্কৃতি কিংবা এক ভাষার সঙ্গে অপর সংস্কৃতি বা ভাষার নিরন্তর সংলাপ ও সমৃদ্ধির প্রক্রিয়া।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X