তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৪ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০১:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

আবারও ইউরোপ মাতাতে যাচ্ছে অ্যাশেজ

আবারও ইউরোপ মাতাতে যাচ্ছে অ্যাশেজ

এক বছর আগে ইউরোপের দেশ নেদারল্যান্ডস, ফ্রান্স ও জার্মানি মাতিয়ে আসে দেশের জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। দেশ ও দেশের বাইরে তাদের গানের ভক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকায় এ বছর আবারও ইউরোপ ট্যুরে যাচ্ছে দলটি। এ ছাড়া এপ্রিল মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে কনসার্ট করবে তরুণদের পছন্দের এই ব্যান্ড।

ঈদের পর অ্যাশেজের ব্যস্ততা ও ইউরোপ সফর নিয়ে ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান কালবেলাকে বলেন, ‘বাংলা গান নিয়ে বিশ্বের বুকে দেশের প্রতিনিধিত্ব করা সবসময়ই আনন্দের ও গর্বের। সেই গর্বের স্থান থেকে আমরা এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করেছি। পেয়েছি অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসাই আমাদের প্রধান শক্তি। এই শক্তি নিয়েই আমরা বিশ্বের বুকে বাংলা গান ছড়িয়ে দিতে চাই। আমাদের যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানায়, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা।’

মে মাসে অ্যাশেজে নেদারল্যান্ডস সফরে যাবে। এই সফরে ইউরোপের আরও একটি দেশে তাদের কনসার্ট করার কথা রয়েছে। এ বিষয়ে ব্যান্ডের ড্রামার তৌফিক আহমেদ বিজয় কালবেলাকে বলেন, ‘ঈদের পর আমাদের কনসার্টের ব্যাপক ব্যস্ততা রয়েছে। এপ্রিল মাসের ব্যস্ততা শেষে আমরা মে মাসে ইউরোপের উদ্দেশে রওনা দেব। তার আগে ভারতে আরেকটি কনসার্ট রয়েছে। এরপর আমরা ইউরোপের দেশ নেদারল্যান্ডসের আমস্টারডামে কনসার্ট করব। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে আরও বেশকিছু কনসার্টের কথা চলছে। আশা করি এবারের ইউরোপ সফরটিও স্মরণীয় হয়ে থাকবে।’

২০০৬ সালে যাত্রা শুরু করে অ্যাশেজ ব্যান্ড। ২০১০ সালে মুক্তি পায় ব্যান্ডটির প্রথম গান ‘হীন’। গান, স্টেজ পারফরম্যান্স দিয়ে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে অ্যাশেজ। ২০১৪ সালে নিয়ে আসে প্রথম অ্যালবাম ছাড়পোকা। অ্যাশেজের প্রধান ভোকাল জুনায়েদ ইভান, অন্য সদস্যরা হলেন তৌফিক আহমেদ (ড্রামস), আদনান বিন জামান (কিবোর্ড), সুলতান রাফসান খান (গিটার) ও ওয়াহিদ উজ জামান তূর্য (বেজ গিটার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাটা অকেজো দুটি স্লুইচগেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১০

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১১

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১২

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৩

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৪

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৫

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৬

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৭

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১৮

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১৯

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

২০
X