কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় গুলিতে ২ জন নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

কুমিল্লার নাঙ্গলকোটে পূর্ব শত্রুতার জেরে গোষ্ঠীগত সংঘর্ষে এক প্রবাসী ও এক সাবেক ইউপি সদস্যকে গুলি করে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। হত্যার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে আবুল খায়ের মেম্বার গ্রুপ ও নিহত সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রবাস থেকে এক মাস আগে দেশে ফেরা দেলোয়ার হোসেন নয়ন (৪৫) এবং বক্সগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার সালেহ আহম্মদ (৭০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

নিহত দেলোয়ার হোসেন নয়নের ছেলে ফয়সাল আহমেদ জয় অভিযোগ করে জানান, তার বাবাকে গত বছর হত্যার উদ্দেশে শিকার আলাউদ্দিন মেম্বারের ছেলে রমিজ, মনা মিয়ার ছেলে তৌহিদ, মিন্টুর ছেলে অনিক মকজুল মেম্বারের ছেলে সামছু উদ্দিন, তোতা মিয়াসহ ২ শতাধিক লোকজন প্রথমে পায়ে গুলি করে মাটিতে পড়ে গেলে দুই হাত ও দুই পায়ের রগ কেটে এবং মাথায় আঘাত করে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেলোয়ার হোসেন নয়ন ও সালেহ আহম্মদকে গুলি করে আহত করার পর ধারাল অস্ত্র দিয়ে হাত-পায়ের রগ কেটে দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত একজনসহ অন্যান্য আহতদের কুমিল্লা ও ফেনীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। সেনাবাহিনী টহল দিয়েছে।

বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রশীদ ভূঁইয়া জানান, গত চারদিন ধরে বিবদমান দুপক্ষের সঙ্গে বৈঠক করে আসছি। শুক্রবার সকালেও তাদের সংঘাতে জড়াতে নিষেধ করেছি। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন এলাকা শান্ত রয়েছে। পুলিশ ঘাতকদের চিহ্নিত করে ধরতে চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, পুরোনো গোষ্ঠীগত দ্বন্দ্বে ওই দুজনকে হত্যার অভিযোগ উঠেছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১০

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১১

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১২

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৩

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৪

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৫

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৬

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৭

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৮

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৯

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

২০
X