নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার স্বামী-স্ত্রী। ছবি : কালবেলা
র‌্যাবের অভিযানে গ্রেপ্তার স্বামী-স্ত্রী। ছবি : কালবেলা

নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুলকে (২৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১১ নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জনান র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা (৩০)।

র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সদর এলাকায় র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার দুটি টিম যৌথ অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত প্রধান আসামি রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে বাড়ি থেকে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের বাবা মোশাররফ হোসেন ভূঁইয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত রাজন ও তার স্ত্রী জারাকে প্রধান আসামিসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১০

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১১

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১৩

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১৪

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১৫

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৬

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৭

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৮

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৯

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X