ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, ৩ দিনেও নেই গ্রেপ্তার

ডিমলা থানা। ছবি : কালবেলা
ডিমলা থানা। ছবি : কালবেলা

নীলফামারীর ডিমলায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় দায়ের করা মামলার তিন দিন পার হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আহত সাংবাদিকরা হলেন কালবেলার ডিমলা প্রতিনিধি ও প্রেস ক্লাব ডিমলার সহসভাপতি কামরুজ্জামান মৃধা এবং বার্তা বাজার ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও একই ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজোয়ান ইসলাম।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত পুলিশ কোনো আসামি গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করতে পারেনি। এতে উপজেলার কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের শুকানদিঘী এলাকায় সংবাদ সংগ্রহের সময় পূর্বপরিকল্পিতভাবে হামলার শিকার হন ওই দুই সাংবাদিক। হামলায় তারা গুরুতর আহত হন এবং বর্তমানে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার রাতেই আহত সাংবাদিক মো. রেজোয়ান ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

মামলার বাদী মো. রেজোয়ান ইসলাম বলেন, ঘটনার এতদিন পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার না করায় আমরাসহ উপজেলার সব সাংবাদিক চরম হতাশ। আমরা দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

আহত সাংবাদিক কামরুজ্জামান মৃধা বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের ওপর হামলা করা হয়েছে। ঘটনার পরও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

এ বিষয়ে প্রশাসনের বক্তব্য জানতে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার ও সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X