মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
রুশা শূর
প্রকাশ : ২৩ মে ২০২৪, ০২:২৫ এএম
আপডেট : ২৩ মে ২০২৪, ১১:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

প্রাপ্তির আনন্দ কম উপভোগ করি: তাসনিয়া ফারিণ

প্রাপ্তির আনন্দ কম উপভোগ করি: তাসনিয়া ফারিণ
প্রাপ্তির আনন্দ কম উপভোগ করি: তাসনিয়া ফারিণ

দেশের প্রেক্ষাগৃহে আগামীকাল শুক্রবার (২৪ মে) মুক্তির পাবে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ফাতিমা’। এতে ফাতিমা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে তিনটি আন্তর্জাতিক উৎসবে প্রশংসা কুড়িয়েছে ছবিটি। এমনকি ইরানের ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফাতিমা’ সিনেমার জন্য পুরস্কৃত হয়েছেন ফারিণ। সেখানে সবার সঙ্গে বসে নিজের সিনেমাটি উপভোগ করেছেন এ অভিনেত্রী। নিজের সিনেমা দেখার অনুভূতি প্রকাশ করে কালবেলাকে ফারিণ বলেন, ‘আমার কাছে ভালো লেগেছে, কারণ সবাই মনোযোগ দিয়ে দেখেছে সিনেমাটি।’

প্রায় আট বছর আগে শুরু হয়েছিল ফাতিমা সিনেমাটির কাজ। মাঝখানে বন্ধ ছিল বেশ কিছুদিন। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে ছবিটির নির্মাণ শেষ করেন নির্মাতা ধ্রুব হাসান। মাঝখানে বিরতি পড়ায় এ সিনেমায় অভিনয়ের ধারাবাহিকতা বজায় রাখতে কিছুটা বেগ পোহাতে হয়েছে ফারিণকে। কেননা আট বছর আগে তিনি এখনকার মতো অভিনয়ে দক্ষ ছিলেন না বলে জানিয়েছেন।

ফারিণ বলেন, ‘২০১৭ সালে আমি শুট করেছিলাম, তারপর জিনিসটা স্টপ হয়ে যায়। এতে পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু ২০২৩ সালে আবার অন্যভাবে গল্পটা সাজানো হয়। অতীতের সঙ্গে মিল রেখে কিছু সিক্যুয়েন্স ছিল। ২০১৭ সালের লুকে ২০২৩ সালে শুট করতে হয়েছে আমাকে। এটাই ছিল চ্যালেঞ্জ।’

অতীত আঁকড়ে ধরতে পছন্দ করেন না ফারিণ। তাই বললেন, ‘আমার কাছে সাকসেসের সংজ্ঞাটা ভিন্ন। আমি কাজের প্রক্রিয়াটা উপভোগ করি। যখন যে কাজ করি তখন সেটার ভেতর ডুবে থাকি।’ তিনি আরও বলেন, ‘একটি কাজ যখন দর্শকের ভালো লাগে, তখন অবশ্যই আমার ভালো লাগে। কিন্তু সেটা আমি বেশিক্ষণ মাথায় রাখি না। আমি মনে করি, এটিই আমার শেষ কাজ। এরপর মানুষ আমাকে প্রথম কাজ থেকে চিনবে। আগের কাজ মানুষ মনে রাখবে না। সবসময় আমার কাছে মনে হয় যে, প্রাপ্তির আনন্দটা কম উপভোগ করি, কিন্তু প্রত্যাশাটা সবসময় বেশি থাকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১০

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১১

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৩

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৪

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৫

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৬

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৭

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৮

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৯

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

২০
X