কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মিজানুর রহমান সোহেলের ‘কনটেন্ট ক্রিয়েটর’ বই বাজারে

বাজারে পাওয়া যাচ্ছে মিজানুর রহমান সোহেলের বই ‘কনটেন্ট ক্রিয়েটর’
বাজারে পাওয়া যাচ্ছে মিজানুর রহমান সোহেলের বই ‘কনটেন্ট ক্রিয়েটর’

ডিজিটাল প্ল্যাটফর্মে সফল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য প্রকাশ হয়েছে মিজানুর রহমান সোহেলের নতুন বই ‘কনটেন্ট ক্রিয়েটর’।

সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে দেশের সকল অনলাইন বুক-শপ, বইটির পরিবেশক কিংবদন্তি পাবলিকেশন এবং অনলাইন পরিবেশক বুকস কর্নারের ওয়েবসাইটে বইটি পাওয়া যাচ্ছে। প্রি-অর্ডার শুরুর পর থেকেই বইটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।

‘কনটেন্ট ক্রিয়েটর’ বইটি মূলত ইনফ্লুয়েন্সার ও সেলেব্রিটি হয়ে ওঠার একটি পূর্ণাঙ্গ মাস্টারক্লাস। বইটিতে কনটেন্ট আইডিয়া নির্বাচন ও ট্রেন্ড বিশ্লেষণের বিজ্ঞানসম্মত পদ্ধতি তুলে ধরা হয়েছে, যা একজন কনটেন্ট ক্রিয়েটরকে সঠিক ও সময়োপযোগী বিষয় বাছাইয়ে সহায়তা করবে। এতে সংযোজিত হয়েছে ২৫০টি কার্যকর হুক আইডিয়া, যা কনটেন্টের প্রথম কয়েক সেকেন্ডেই দর্শকের মনোযোগ ধরে রাখার কৌশল হিসেবে কাজ করবে। পাশাপাশি স্টোরিটেলিং অংশে তুলে ধরা হয়েছে দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখার ম্যাজিকাল কৌশল।

এছাড়াও বইটিতে রয়েছে ভাইরাল হওয়ার কৌশল ও টেকসই গ্রোথ নিশ্চিত করার সুস্পষ্ট কনটেন্ট স্ট্র্যাটেজি, থাম্বনেইল সাইকোলজি থেকে রিটেনশন বাড়ানোর বাস্তবভিত্তিক টিপস। রয়েছে প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন ভিত্তিক সংবাদমাধ্যমে মাল্টিমিডিয়া টিম ও কনটেন্ট পরিচালনার পূর্ণাঙ্গ পরিকল্পনা। পাশাপাশি কপিরাইট আইন ও কমিউনিটি গাইডলাইনের বিশ্লেষণ এবং কনটেন্ট মনিটাইজেশনকে লাভজনক ব্যবসায় রূপান্তরের বিস্তারিত দিকনির্দেশনাও পাওয়া যাবে বইটিতে।

বিশেষ সংযোজন হিসেবে বইটিতে যুক্ত করা হয়েছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সেরা ১০০টি এআই টুলস ও ১০০টি ট্রেন্ড বিশ্লেষণ টুলস। এ ছাড়া পাঠকদের জন্য থাকছে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের এক্সক্লুসিভ ফ্রি ডিজিটাল রিসোর্স। এসব উপকরণ ও রিসোর্সের সমন্বয়ে একজন নতুন বা অভিজ্ঞ কনটেন্ট ক্রিয়েটর কীভাবে ধাপে ধাপে একজন সফল ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তুলে ধরা হয়েছে বইটিতে।

বইটি সম্পর্কে লেখক মিজানুর রহমান সোহেল বলেন, কনটেন্ট ক্রিয়েশনকে যদি কেউ দীর্ঘমেয়াদী পেশা ও পরিচয় হিসেবে গড়ে তুলতে চান, তবে এই বইটি তার জন্য শ্রেষ্ঠ বিনিয়োগ। এটি কেবল একটি বই নয়, বরং একটি সফল ক্যারিয়ার গড়ার পূর্ণাঙ্গ ব্লুপ্রিন্ট। কনটেন্ট আইডিয়া থেকে শুরু করে মনিটাইজেশন পর্যন্ত প্রতিটি ধাপ এখানে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে, যা একজন ক্রিয়েটরকে জিরো থেকে হিরো হতে সহায়তা করবে।

সময়োপযোগী ও প্রাসঙ্গিক এই বইটি প্রকাশ করেছে টাইমস পিআর পাবলিকেশন্স। বইটির প্রচ্ছদ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬৭ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X