কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ

ইমতিয়াজ ইউ. আহমেদ। ছবি : সংগৃহীত
ইমতিয়াজ ইউ. আহমেদ। ছবি : সংগৃহীত

মিডল্যান্ড ব্যাংক পিএলসি তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদকে নিয়োগের ঘোষণা দিয়েছে।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ব্যাংকটির পক্ষ থেকে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়। আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী হিসেবে তিনি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে মিডল্যান্ড ব্যাংকে যোগদান করেছেন, যখন ব্যাংকটি বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছে।

ইমতিয়াজ ইউ. আহমেদ শাখা পর্যায় থেকে শুরু করে করপোরেট ব্যাংকিং এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালনের মাধ্যমে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। তার দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, রপ্তানি অর্থায়ন, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট এবং ট্রেজারি ব্যবস্থাপনা।

পারফরম্যান্স ম্যানেজমেন্ট ও একটি শক্তিশালী রূপান্তরমূলক এজেন্ডার প্রতি তার গভীর আগ্রহ ও মনোযোগের মাধ্যমে তিনি ধারাবাহিকভাবে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছেন, বিশেষ করে রপ্তানি অর্থায়ন কার্যক্রমে এবং একই সঙ্গে পোর্টফোলিওর গুণগত মান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছেন।

ব্যাংকিং খাতে জনাব ইমতিয়াজের কর্মজীবনের অভিজ্ঞতা ২৫ বছরেরও বেশি, যার মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসিতে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন উল্লেখযোগ্য। ব্যাংকিং পেশায় প্রবেশের পূর্বে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ ক্যাপিটাল মার্কেটস এবং কেপিএমজি রহমান হক-এ অডিটর হিসাবে পেশাগত শক্ত ভিত্তি গড়ে তোলেন।

ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী জনাব ইমতিয়াজ দেশে ও বিদেশে অনুষ্ঠিত অসংখ্য পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার সমন্বয়ে তিনি মিডল্যান্ড ব্যাংককে এর দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের পথে সফলভাবে নেতৃত্ব দেবেন।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X