কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

বৈদেশিক বিনিয়োগের প্রতি বিশেষ গুরুত্বারোপ তানভীর গনির

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি । ছবি :কালবেলা
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি । ছবি :কালবেলা

আর্থিক খাতে বিশ্বব্যাপী সুপরিচিত ব্যক্তিত্ব এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি কূটনীতি জোরদার, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা এবং বৈশ্বিক পুঁজিবাজারের সাথে সম্পৃক্ততা গভীর করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করছেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হন।

তানভীর গনি পুঁজিবাজার, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং কৌশলগত পরামর্শ প্রদানের ক্ষেত্রে ব্যাপক আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন। বর্তমানে তিনি হংকং-ভিত্তিক উদীয়মান বাজার বিনিয়োগ ও পরামর্শদাতা প্রতিষ্ঠান 'দ্য ওসিরিস গ্রুপ' (The Osiris Group)-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে তিনি টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট (Tybourne Capital Management)-এ প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার (COO) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বদানকারী পদে ছিলেন। সেখানে তিনি এশিয়া এবং হংকং ও সান ফ্রান্সিসকোসহ বৈশ্বিক বাজারে প্রযুক্তি, ফিনটেক, স্বাস্থ্যসেবা এবং বায়োটেক খাতের বিনিয়োগ কৌশলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

নতুন এই ভূমিকায় তানভীর গনি বাংলাদেশ এবং বৈশ্বিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগের ব্যবধান কমিয়ে আনতে কাজ করবেন। তিনি তার বেসরকারি খাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বচ্ছতা বৃদ্ধি, নীতিমালার ধারাবাহিকতা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে ভূমিকা রাখবেন। তার কর্মপরিধির মধ্যে রয়েছে, বাংলাদেশকে উচ্চমানের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (FDI) একটি প্রতিযোগিতামূলক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)সহ অন্যান্য প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠানের সাথে নিবিড়ভাবে কাজ করা।

বাংলাদেশ যখন একটি "ব্রেকআউট নেশন" (Breakout Nation) বা উদীয়মান অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে, তখন তানভীর গনি আন্তর্জাতিক অংশীদারদের সাথে অর্থনৈতিক যোগাযোগকে পেশাদারিকরণ এবং প্রথাগত খাতের বাইরে বিনিয়োগের বহুমুখীকরণে মনোনিবেশ করবেন। তার দায়িত্বগুলোর মধ্যে থাকবে নিয়ন্ত্রণ কাঠামোকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ করা, আর্থিক পরিকল্পনার সক্ষমতা বৃদ্ধি করা এবং টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে পুঁজিবাজারকে আরও গভীর করতে বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ বাড়ানো।

নিয়োগের বিষয়ে তানভীর গনি বলেন, ‘বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটি বৈশ্বিক 'ব্রেকআউট নেশন'-এ রূপান্তরিত হতে প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা এবং কেবল সম্ভাবনার দেশ থেকে বৈশ্বিক আস্থার দেশে পরিণত হওয়া প্রয়োজন।’ তিনি আরও যোগ করেন, ‘বর্ধিত স্বচ্ছতা, ধারাবাহিক নীতি বাস্তবায়ন এবং বিনিয়োগকারীদের সাথে জোরালো যোগাযোগের মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চাই, যা টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।’

কালবেলা/বিএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১০

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১১

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১২

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৩

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৪

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৫

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৬

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৭

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৮

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

১৯

জটিল রোগে আক্রান্ত সাহাবুদ্দিন চুপ্পু, কী এই ‘অটোনমিক নিউরোপ্যাথি’?

২০
X