কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

‘ফুয়েল পাস’ অ্যাপে তেল মিলবে আরও ১৯ জেলায়

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বৈশ্বিক সংকট ও অস্থিরতার মধ্যে দেশে জ্বালানি তেল যথাযথভাবে বিতরণে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপ চালু করেছে সরকার। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এ পাইলট কর্মসূচির সেবা শুরুতে রাজধানীতে সীমাবদ্ধ থাকলেও এবার দেশের বেশ কয়েকটি শহর ও জেলাতেও বৃদ্ধি করা হয়েছে।

এর ফলে নতুন করে ‘ফুয়েল পাস বিডি’র আওতাভুক্ত হলো ১৯ জেলা।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

স্ট্যাটাসে বলা হয়, দেশব্যাপী ফুয়েল পাস ব্যবস্থা বাস্তবায়নের অংশ হিসেবে গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল এক বার্তায় ঢাকা, ঢাকা মহানগর, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মহানগর, বরিশাল, বরিশাল মহানগর, খুলনা, খুলনা মহানগর, রাজশাহী, রাজশাহী মহানগর ও ময়মনসিংহে অ্যাপটি নিবন্ধনের জন্য উন্মুক্ত করা হয়।

পর্যায়ক্রমে দেশের সব জেলায় ফুয়েল পাসে নিবন্ধন কার্যক্রম চালু করা হবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X