কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চীন সফরকালে বড় সুখবর পেলেন বিএনপির ২ নেত্রী

নিলোফার চৌধুরী মনি ও সানজিদা ইসলাম তুলি। ছবি : সংগৃহীত
নিলোফার চৌধুরী মনি ও সানজিদা ইসলাম তুলি। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ঘোষিত তালিকায় থাকা দুই নারী নেত্রী বর্তমানে চীন সফরে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তারা হলেন— নিলোফার চৌধুরী মনি ও সানজিদা ইসলাম তুলি।

চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন ও সুরাইয়া জেরিন।

আরও মনোনয়ন পেয়েছেন— মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

রোববার (১৯ এপ্রিল) রাতে জাতীয় সংসদে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেন। এতে ত্যাগী, যোগ্য ও দক্ষ নারী নেত্রীদের সমন্বয়ে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সাক্ষাৎকারে মনোনয়নপ্রত্যাশীরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে নিজের ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। সেসঙ্গে মনোনয়ন পাওয়া না পাওয়ার পরবর্তী করণীয়ও তু্লে ধরেন নারী নেত্রীরা। মনোনয়নপ্রত্যাশীরা দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে সংরক্ষিত আসনে যারা মনোনয়ন পাবেন, তারা অন্য নারী নেত্রীদের সঙ্গে নিয়ে দেশের উন্নয়নে সরকারকে নানাভাবে সহযোগিতা করবেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) তপশিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামীকাল ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ইসি বলছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে পাবে একটি আসন।

কালবেলা/এফএফ/এসএ/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X