কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

আয়কর রিটার্ন না দিলেই মহাবিপদ, আটকে যেতে পারে বেতনও

আয়কর রিটার্ন। ছবি : সংগৃহীত
আয়কর রিটার্ন। ছবি : সংগৃহীত

আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। দেশে বিপুল-সংখ্যক ই-টিআইএনধারী থাকা সত্ত্বেও অনেকেই আয়কর রিটার্ন জমা দিচ্ছেন না। এ অবস্থায় কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, যাদের ই-টিআইএন রয়েছে কিন্তু রিটার্ন জমা দেননি, তাদের কাছে ডাটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হবে।

এরপরও রিটার্ন জমা না দিলে কর পরিদর্শক সরাসরি বাসায় গিয়ে ব্যবস্থা নেবেন।

একাধিকবার সময় বাড়ানোর পর গত ৩১ মার্চ শেষ হয় চলতি অর্থবছরের রিটার্ন দেওয়ার সময়। বর্তমানে এক কোটি ২৮ লাখ ইটিআইএনধারী আছেন দেশে। এর মধ্যে চলতি বছর আয়কর রিটার্ন দিয়েছেন প্রায় সাড়ে ৪২ লাখ করদাতা।

এই হিসাবে ৮০ লাখের বেশি টিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, করযোগ্য আয় থাকা সত্ত্বেও বিপুল-সংখ্যক মানুষ রিটার্ন দেননি। যে কারণে কঠোর অবস্থানে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আইন অনুযায়ী, আয়-ব্যয়ের হিসাব গোপন করা শাস্তিযোগ্য অপরাধ।

অর্থাৎ, ই-টিআইএন থাকার পরও আয়কর রিটার্ন জমা না দিলে পড়তে হতে পারে বড় ধরনের বিপদে।

আয়কর আইন অনুসারে, এক্ষেত্রে পাঁচ ধরনের ঝামেলায় পড়তে পারেন করদাতারা।

এগুলো হলো—

১. জরিমানা হবে

আয়কর আইনের ২৬৬ ধারা অনুসারে শর্ত সাপেক্ষে জরিমানা আরোপ করা যাবে। আয়কর রিটার্ন জমা না দিলে করদাতার সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ধার্যকৃত করের ১০ শতাংশ হারে জরিমানা আরোপ করা হয়, যা সর্বনিম্ন এক হাজার টাকা। এ ছাড়া ব্যর্থতা অব্যাহত থাকলে প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করা হয়।

২. কর ছাড় নেই

আয়কর আইনের ১৭৪ ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন করা হবে। যেমন বিনিয়োগজনিত কর রেয়াত, কর অবকাশ ইত্যাদি। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, আপনি প্রতি বছর সঞ্চয়পত্রসহ সরকার নির্ধারিত খাতে বিনিয়োগ করে কর পেতেন। কিন্তু নির্ধারিত সময়ে রিটার্ন না দিলে এই কর ছাড় পাবেন না।

৩. বাড়তি কর আরোপ হবে

নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে প্রতি মাসে আরোপিত করের ওপর ২ শতাংশ হারে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

৪. গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

পরিসেবা সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। শুধু বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন নয়, গ্যাস, পানিসহ যে কোনো রাষ্ট্রীয় পরিসেবার সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা দেওয়া হয়েছে কর কর্মকর্তাদের।

৫. বেতন পাওয়া নিয়ে ঝামেলা

সরকারি-বেসরকারি চাকরির ক্ষেত্রে বেতন-ভাতার একটি নির্ধারিত সীমা দিয়ে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই নির্ধারিত সময়ে রিটার্ন না দিলে বেতন-ভাতা পাওয়ায় জটিলতা হতে পারে। অফিস থেকে রিটার্ন জমার কপি চাওয়া হয়, তা না হলে বেতন-ভাতা কেটে রাখার ঘোষণাও দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১০

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১১

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৩

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৪

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৫

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৬

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৭

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৮

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৯

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

২০
X