কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর. এফ. হোসেন

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের লোগো। ছবি : সংগৃহীত
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের লোগো। ছবি : সংগৃহীত

ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) ২০২৪-২৫ মেয়াদের জন্য নতুন নির্বাচিত বোর্ড অব গভর্নর্স ও বিভিন্ন পদে নির্বাচিত কর্মকর্তাদের নাম প্রকাশ করেছে। গত শনিবার ঢাকায় আয়োজিত এবিবির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সোমবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এবিবি জানিয়েছে, ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও সেলিম আর. এফ. হোসেন এবিবির চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। নির্বাচিত তিনজন ভাইস চেয়ারম্যান হলেন- ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মনিরুল মওলা, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরিন।

মহাসচিব নির্বাচিত হয়েছেন- প্রাইম ব্যাংকের এমডি ও সিইও হাসান ও. রশীদ এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন- মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান।

১৬ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত বোর্ড অব গভর্নর্স আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান হিসেবে সেলিফ আর. এফ. হোসেনের পুনঃনির্বাচিত হওয়া ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার সফল নেতৃত্বের ধারাবাহিকতার পরিচায়ক। তার নেতৃত্বে এবিবির বোর্ড সংগঠনের লক্ষ্যগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে ব্যাংকিং খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১০

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১১

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১৩

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১৪

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৫

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৬

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৭

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৮

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৯

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

২০
X