বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০২ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দরকার হলে মারা যাব, কিন্তু বিদেশে পালাব না’

ফেসবুক লাইভে কথা বলেন ইভ্যালির রাসেল। ছবি ফেসবুক লাইভ থেকে
ফেসবুক লাইভে কথা বলেন ইভ্যালির রাসেল। ছবি ফেসবুক লাইভ থেকে

দেশের বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মাদ রাসেল বলেছেন, দরকার হলে মারা যাব কিন্তু বিদেশে পালাব না।

পূর্ব ঘোষিত সময় অনুযায়ী শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ৮টায় ফেসবুক লাইভে এসে তিনি এ কথা বলেন।

ফেসবুক লাইভে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজনে আমাকে গৃহবন্দি করুক। না হলে আমাকে অফিসে বন্দি করে রাখুক। প্রয়োজনে এখানেই খাব, এখানেই ঘুমাব। আমি বিদেশে কেন পালাব? প্রয়োজনে দেশেই মারা যাব কিন্তু বিদেশে পালাব না। কখনোই ভাববেন না আমি পালিয়ে যাব। আপনারা সব বলেন কিন্তু কেউ কোনো ট্যাগ লাইন দিয়েন না যে আমি দেশ ছেড়ে পালাব। আমি কোর্টে আমার পাসপোর্ট জমা দিয়ে এসেছি; আমার দেশ ছেড়ে পালানোর কখনোই চিন্তা ছিল না।

ফেসবুক লাইভের শুরুতেই মোহাম্মাদ রাসেল বলেন, বিগত দিনগুলোতে হয়তো আপনারা খারাপ ছিলেন। কারণ ইভ্যালিতে অর্ডার করা পণ্য আপনারা পাচ্ছিলেন না। এজন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এতদিন আমি কারাগারে ছিলাম। যেসব গ্রাহক ও ব্যবসায়ী ইভ্যালির কাছে টাকা পান, আমি আপনাদের কষ্টটা ফিল করি। আমি মনে করি, ইভ্যালিকে যদি বিজনেস করতে দেওয়া হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনাদের সব দেনা পরিশোধ করব। আমি এটা আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি। সেটা কীভাবে সম্ভব হবে তার সব উত্তর আমি দেব। জাতীয় নির্বাচনের পর একটি সংবাদ সম্মেলন করে গ্রাহক, ব্যবসায়ী ও মিডিয়ার সব প্রশ্নের উত্তর দেব।

তিনি বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা এ দেনা পরিশোধ করা শুরু করব। সেই অ্যামাউন্টটা কত হবে তা পরে জানিয়ে দেওয়া হবে।

লাইভে তিনি বলেন, অজস্র মানুষ ইভ্যালিকে ভালোবাসে বলেই আজ ইভ্যালি ফিরে আসতে পেরেছে। গুটিকয়েক মানুষ যারা ইভ্যালির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই ইভ্যালির বিরুদ্ধে নিজে বা অন্য কাউকে দিয়ে অপপ্রচার করায়। ইভ্যালিকে ব্যবসার সুযোগ দেওয়া হলে রাসেল বা ইভ্যালি যতটা উপকৃত হবে, তার চেয়ে বেশি লাভবান হবে এ দেশের জনগণ। যারা ইভ্যালিতে কেনাকাটা করে পণ্য পাননি এবং যারা ইভ্যালিতে পণ্য দিয়ে পেমেন্ট পাননি, তারাও উপকৃত হবে।

জানা গেছে, নতুন করে ব্যবসা শুরু উদ্যোগ নেওয়ায় ইভ্যালির প্লাটফর্মে পণ্য বিক্রিতে ব্যাপক সাড়া পড়ছে। প্রথম অফারে প্রায় দেড় হাজার বিক্রেতা তাদের নানা পণ্য নিয়ে হাজির হচ্ছে। বিগ ব্যাং-এ প্রায় ১৫ হাজার ধরনের কয়েক লাখ পণ্যে নানা রকম অফার থাকছে।

অফারের মধ্যে আকর্ষণীয় ১০ টাকায় পাঞ্জাবি, ১৬ টাকায় কয়েকটি গ্যাজেট আইটেম ও ১০০ টাকা প্রেসার কুকারসহ বেশকিছু পণ্যে সারপ্রাইজিং অফার থাকছে। পাশাপাশি বেশিরভাগ পণ্যেই ২০ থেকে ৩০ শতাংশ ছাড় থাকছে। তবে বিশেষ সারপ্রাইজ থাকছে মোবাইল ফোনে।

এবার কোনো পণ্যে ইভ্যালি নিজ থেকে ভর্তুকি বা লোকসান দিচ্ছে না। সকল পণ্যেই বিক্রেতাদের সঙ্গে সমন্বয় করে ছাড় নির্ধারণ করা হয়েছে। বিগ ব্যাং অফারে পুরোটাই থাকবে ক্যাশ অন ডেলিভারি। ফলে পণ্য বুঝে নিয়ে মূল্য পরিশোধ করবেন গ্রাহকরা। অন্যদিকে গ্রাহকদের পরিশোধ করা অর্থ সরাসরি চলে যাবে বিক্রেতার হাতে।

ইভ্যালির এবারের ক্যাম্পাসে অনেক নামিদামি প্রতিষ্ঠানও তাদের পণ্য নিয়ে হাজির হচ্ছে। এর মধ্যে অন্যতম ওয়ালটন, আখতার ফার্নিচার, স্যামসাং, মার্সেল, যমুনা ইলেক্ট্রনিক্স, মিনিস্টার ইলেক্ট্রনিক, বাজাজ, নোকিয়া, রিয়েল মি, মেক্সিমাস, ভিভো, ওয়ান প্লাস।

দীর্ঘ সময় পর এই ক্যাম্পেইনে ইভ্যালি বড় সাড়া ফেলতে পারবে বলে আশা করছেন মোহাম্মদ রাসেল ও তার সঙ্গে থাকা বিক্রেতারা। এ বিষয়ে মোহাম্মদ রাসেল কালবেলাকে বলেন, প্রায় দেড় হাজার বিক্রেতার পণ্য নিয়ে আজকের অফার উন্মুক্ত করা হচ্ছে। কোনো পণ্যেই লোকসান দেওয়া হচ্ছে না। তবে বেশিরভাগ পণ্যই শুধু উৎপাদন খরচে বিক্রি করা হবে। এজন্য গ্রাহকরা বাজার মূল্যের তুলনায় বিশাল ছাড় পাবে। অফারের আগে লাইভে আরও বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ব্যাংকের চাকরি ছেড়ে ২০১৮ সালে ইভ্যালি প্রতিষ্ঠা করে হইচই ফেলে দেন মো. রাসেল। মাত্র দুই বছরের মধ্যে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হয়ে ওঠে ইভ্যালি। কিন্তু ঋণের বোঝাও বেড়ে যায় তাদের। অভিযোগ আছে, দেশি ও বিদেশীয় কয়েকটি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান মিলে ইভ্যালিকে থামানোর জন্য উঠেপড়ে লাগে। মোটা অঙ্কের বরাদ্দও করে তারা। একপর্যায়ে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার করা হয় রাসেলকে।

কিন্তু রাসেলকে গ্রেপ্তারে হতাশ হন প্রতিষ্ঠানটির লাখ লাখ গ্রাহক। তারা ইভ্যালির ব্যবসা চালুর জন্য আন্দোলন শুরু করেন। রাসেলকে মুক্তি দিতে ২০ হাজারের বেশি ক্রেতা-বিক্রেতা আদালতের কাছে লিখিত আবেদন করেন। এর মধ্যে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন রাসেল ও তার প্রতিষ্ঠান। সবশেষ গত ১৮ ডিসেম্বর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে তার স্ত্রী ও ইভ্যালির চেয়ারম্যান অনেক আগেই মুক্তি পেয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X