কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

গুলশানের নাভানা টাওয়ারে ঔষধ প্রশাসনের অভিযান 

গুলশানের নাভানা টাওয়ারে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার বিদেশি ওষুধ জব্দ করা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্ত। ছবি : সংগৃহীত
গুলশানের নাভানা টাওয়ারে অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার বিদেশি ওষুধ জব্দ করা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্ত। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারের ৬টি দোকানে অভিযান চালিয়েছে ঔষধ প্রশাসন। এ সময় বিপুল আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে। এসব ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

সোমবার (১ জুলাই) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ তথ্য নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, ১১৫ ধরনের বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে। ছয় ওষুধের দোকান থেকে এই ওষুধ জব্দ করা হয়। এসব বিদেশি ওষুধ অবৈধভাবে দেশে আনা হয়েছে।

তিনি বলেন, নিম্নমানের অনিবন্ধিত ওষুধ বিক্রি অপরাধ। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। তাই এগুলো জব্দ করা হয়েছে। এতে ওষুধের দোকানিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তুষ্টিমূলক জবাব না দিতে পারলে মামলা করা হবে। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশ নেন।

তিনি আরও বলেন, এগুলো বিদেশি ওষুধ (অনিবন্ধিত)। বাংলাদেশের বাজারে এসব ওষুধ বিক্রি করতে হলে নিবন্ধন নেওয়া প্রয়োজন। প্রয়োজন থাকলেও এসব ওষুধের প্যাকেজিংয়ে কোনো নিবন্ধন নম্বর নেই। ওষুধগুলো বেশিরভাগই ভারত ও থাইল্যান্ডের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X