শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৪, ০১:০১ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সাংবাদিক হত্যার বিচার দাবি ডিইউজের

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ডিইউজে। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ডিইউজে। ছবি : কালবেলা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। পাশাপাশি দ্রুত বিচারও চেয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও হামলায় সাংবাদিক নিহত-আহত এবং সংবাদ মাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের’ প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংগঠন থেকে এ দাবি জানানো হয়। ডিইউজে এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, ‘বারবার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটতেই থাকে। সেজন্য আমাদের একটাই দাবি, সেটি হলো স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে। দ্রুত এসব ঘটনার বিচার করতে হবে।’ বিভিন্ন গণমাধ্যমের মালিকপক্ষকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, যারা সাংবাদিকদের ওপরে হামলা করেছে, তাদের সংবাদ সংগ্রহ করা বন্ধ করুন।

বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ বলেন, ‘প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেলেও আক্রমণকারীরা ক্লান্ত হয় না। এর কারণ হলো সাংবাদিক হত্যার বিচার হয় না। আমাদের চারজন সাংবাদিক নিহত হয়েছেন। ২১৮ জন সাংবাদিক সারা দেশে আহত হয়েছেন। সাংবাদিকদের আটটি গাড়ি পোড়ানো হয়েছে। ৩৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিক হত্যা এবং নির্যাতনের বিচার করতে হবে। আমরা নিহত ও আহত সাংবাদিকদের তালিকা করছি।’

সমাবেশে ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিকরা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং রাষ্ট্র যাতে তাদের দায়িত্ব নেয়, সেজন্য আমরা এখানে দাঁড়িয়েছি। যারা আহত-নিহত হয়েছেন আমরা এ ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই।’

নিহতদের পরিবারকে রাষ্ট্রের সবধরনের সাহায্য করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যারা আহত হয়েছেন, তারা সুস্থ না হওয়া পর্যন্ত সাহায্য করতে হবে। নিহত সাংবাদিক পরিবারগুলোর যে কোনো একজন সদস্যকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। প্রত্যেক সংবাদকর্মীর দায়িত্ব তাদের মালিককে গ্রহণ করতে হবে। একই সঙ্গে তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।’

সমাবেশে সাংবাদিকসহ যারা আহত ও নিহত হয়েছেন তাদের স্মরণে সাংবাদিক নেতারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং দোয়া ও মোনাজাত করা হয়। সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং জ্যেষ্ঠ সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, খায়রুজ্জামান কামাল, তরুণ তপন চক্রবর্তী, এম শাজাহান মিয়া, শেখ জামাল, মানিক লাল ঘোষ, সুমি খান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X