কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

গাউসুল আজম মার্কেট সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন

গাউসুল আজম সুপার মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ব্যবসায়ীদের মানববন্ধন। ছবি : সংগৃহীত
গাউসুল আজম সুপার মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ব্যবসায়ীদের মানববন্ধন। ছবি : সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম সুপার মার্কেট সভাপতি মোতালেব মিয়ার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মার্কেটের ব্যবসায়ীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গাউসুল আজম সুপার মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ব্যবসায়ীদের ব্যানারে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, গত ১৭ বছর ধরে অবৈধভাবে মার্কেটের সভাপতির পদ ধরে রেখেছেন মোতালেব মিয়া। এই সময়ে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্নভাবে ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিদ্যুৎ এবং নিরাপত্তার নামে প্রতি মাসে অতিরিক্ত টাকা নিয়েছে।

তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোতালেবসহ কমিটির সদস্যরা সরাসরি ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তী সময়ে ৫ আগস্টের পর কমিটির অন্য সদস্যরা পালিয়ে গিয়েছে। তবে মোতালেব এখনো মার্কেটের ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করে যাচ্ছে।

এ সময় ব্যবসায়ীরা এই কমিটি বিলুপ্ত করে ভোটের মাধ্যমে কমিটি দেওয়ার জন্য সমবায় অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১০

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১১

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১২

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১৩

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১৪

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৫

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৬

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৭

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৮

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

২০
X