কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে প্রতারণার শিকার আজিজ সুপার মার্কেটের সাধারণ ব্যবসায়ীরা

আজিজ সুপার মার্কেট। ছবি : সংগৃহীত
আজিজ সুপার মার্কেট। ছবি : সংগৃহীত

হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙুলি দেখিয়ে প্রতারণার মাধ্যমে কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন করেছে আজিজ কো অপারেটিভ সুপার মার্কেটের একটি চক্র। গত ৩ অক্টোবর আদালতের রায় না মেনে নির্বাচন কমিশন গঠনের কথা বলে আহ্বায়ক কমিটি গঠন করে চক্রটি।

জানা গেছে, ২০১৫ সালে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচনে নাজমুল আহসান নাজু সভাপতি এবং মো. আলমগীর সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেই নির্বাচনে ১৭ জন করে দুটি প্যানেল এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। পরে দীর্ঘ সময় পার হলেও অজানা কারণে আর নির্বাচন হয়নি।

এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন নিয়ে সরব হয়ে ওঠেন মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতি।

এ নিয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন হয়। পরে গত ২৫ সেপ্টেম্বর হাইকোর্ট ছয় মাসের মধ্যে নির্বাচন দিতে সময় বেধে দেন। কিন্তু গত ২৮ সেপ্টেম্বর মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করে একটি পক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে তত্ত্বাবধায়ক বডি (আহ্বায়ক কমিটি) গঠনের সিদ্ধান্ত নেন।

পরে ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রকনুল হক ৩ অক্টোবর ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। যেখানে হাইকোর্ট আগেই রায় দিয়েছেন ৬ মাসের মধ্যে নির্বাচন দিতে। কিন্তু সে রায় আমলে নিয়ে নির্বাচন কমিশন গঠন না করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

গঠিত কমিটির আহ্বায়ক রবিউল ইসলাম ও সদস্য সচিব মো. ছানাউল্লাহ শিশির।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক দোকান মালিক অভিযোগ করেন, ২৮ সেপ্টেম্বর যে মতবিনিময় সভার কথা বলা হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া। এমন কোনো কিছু হয়নি। বরং ব্যবসায়ীদের থেকে নির্বাচনের জন্য স্বাক্ষর নিয়ে নির্বাচন কমিশন গঠন না করে নিজেদের প্রভাবে তারা আহ্বায়ক কমিটি গঠন করেছে। এই কমিটিতে যারা আছেন তারা কেউই দোকান মালিক না। তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে।

এ বিষয়ে জানতে কমিটির আহ্বায়ককে ফোন দিলেও রিসিভ না হওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি। ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রকনুল ইসলামের মুঠোফোনে ক্ষুদে বার্তা ও কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X