কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ১২:০৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে সুপার মার্কেটে গোলাগুলি

ঘটনাস্থলে আইনপ্রয়োগকারী সংস্থার অ্যাকশন। ছবি : সংগৃহীত
ঘটনাস্থলে আইনপ্রয়োগকারী সংস্থার অ্যাকশন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে একটি সুপার মার্কেটে গোলাগুলি হয়েছে। এতে তিনজন নিহত এবং ১০ জন আহত হন। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২১ জুন) আরকানসাস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল লিটল রক থেকে প্রায় ৭০ মাইল দক্ষিণের শহরে। ৩ হাজার ২০০ জন বাসিন্দার শহর ফোরডিসের ম্যাড বুচার গ্রোসারিতে এই গুলি চালানো হয়।

আরকানসাস রাজ্য পুলিশের ডিরেক্টর মাইক হাগার সাংবাদিকদের বলেছেন, সুপারমার্কেটে একজন বন্দুকধারী গুলি চালান। তিনি খুব বেপরোয়া ছিলেন। বাধ্য হয়ে পুলিশ গুলি ছুড়ে। এতে সন্দেহভাজন ব্যক্তি আহত হয়েছেন।

তিনি বলেন, নিরীহ বেসামরিক লোকদের ওপর গুলি করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মারা গেছেন। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তবে আহত বন্দুকধারী ও দুই পুলিশ সদস্য আশঙ্কামুক্ত। আশা করা হচ্ছে, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

এ সময় পুলিশের এ কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেননি। তিনিও ঘটনার বিস্তারিত জানাননি। শুধু বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলছে।

এদিকে গভর্নর সারাহ হাকাবি স্যান্ডার্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছেন, তাকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি হামলায় দুঃখ পেয়েছেন।

তিনি লেখেন, আমি আইন প্রয়োগকারী সংস্থাদের কাছে কৃতজ্ঞ। তারা নাগরিকদের জীবন বাঁচাতে দ্রুত ও বীরত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ভুক্তভোগী ও এই ভয়ংকর ঘটনার দ্বারা প্রভাবিত সবার জন্য প্রার্থনা করি।

যুক্তরাষ্ট্রে জনবহুল স্থানে গুলির ঘটনা নতুন নয়। সেখানে কিছু দিন পরপরই এ ধরনের ঘটনা ঘটে। এতে ব্যাপক প্রাণহানিও হয়। তাই ঢালাওভাবে নাগরিকদের অস্ত্র বহনের অধিকার নিয়ে দেশটিতে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১০

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১১

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১২

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৩

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৫

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৭

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৮

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৯

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

২০
X