কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল পুনর্বহালসহ ৪ দফা দাবি

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশে মুসল্লিরা। ছবি : সংগৃহীত
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশে মুসল্লিরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ছাড়া) লেখা পুনরায় বহাল এবং ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধে চারদফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশে এ দাবি জানায় মুসল্লিরা।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। অথচ বিশ্বের মোড়ল দেশগুলো চুপচাপ বসে আছে। তাদের চলমান সহিংসতায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি মানবাধিকার সংস্থাগুলোরও এই সহিংসতার বিরুদ্ধে কথা বলা উচিত। ইসরায়েলকে তার আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নিতে আন্তর্জাতিক নেতাদের আহ্বান জানাচ্ছি।

বক্তরা আরও বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে গণবিক্ষোভ ও সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে। কিন্তু তারা এ বিষয়ে কোনো কর্ণপাত করছে না। আমরা এই মানবিক সংকট সমাধানের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি।

এ সময় সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরা হয়েছে। সেগুলো হচ্ছে- ১. পাসপোর্টে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা সংবলিত পূর্ববর্তী পয়েন্টটি পুনর্বহাল করতে হবে। ২. ফিলিস্তিনিদের সাহায্যের জন্য সরকারি তহবিল গঠন করতে হবে। ৩. রাষ্ট্রীয়ভাবে ইসরায়েল ও তার সহযোগীদের পণ্য বয়কট করতে হবে। ৪. আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করতে হবে।

সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় গিয়ে শেষ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X