কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেপ্তার

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

রাজধানীর ভাটারা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি পুলিশ।

শনিবার রাতে ভাটারার ছোলমাইদ বসুমতি মেলার খেলার মাঠের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা-গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ আল-আমিন ওরফে হৃদয় (২৩), মোহাম্মদ জসিম উদ্দিন (২২) ও মো. দেলোয়ার হোসেন (২০)।

এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ধারালো ছুরি ও একটি নাইলনের দড়ি উদ্ধার করা হয়।

ডিবি গুলশান সূত্র জানায়, ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের ছোলমাইদ বসুমতি মেলার মাঠের পাশে কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশে সমবেত হয়েছে বলে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় আল-আমিন, জসিম ও দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৪/৫ দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন থেকে তারা ঢাকা মহানগর এলাকায় ডাকাতি ও ছিনতাই কাজের পাশাপাশি অবৈধ মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ভাটারা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া পলাতক অন্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X