ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১১:২৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিড়াল ধরতে গিয়ে ১০ তলা থেকে পড়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ১০ তলার ছাদে পোষা বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। সে শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদিবের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়। বর্তমানে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল কেরানিপাড়া মোড় এলাকার মিজানের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকত।

হাসপাতালে নিয়ে আসা ভাই রেদোয়ান জানান, সন্ধ্যার দিকে সে পোষা বিড়াল ধরতে ১০ তলা ছাদের ওপর যায়। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের এমপি পদও থাকবে কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১০

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১১

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১২

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৩

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৪

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৫

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৬

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৭

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

১৮

অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ, হুমকির মুখে দেখার হাওরের বিস্তীর্ণ ফসলাদি

১৯

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই: মির্জা ফখরুল

২০
X