বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

শীর্ষসন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীন গ্রেপ্তার

গ্রেপ্তার পিচ্চি শাহীন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার পিচ্চি শাহীন। ছবি : সংগৃহীত

মোহাম্মদপুরের সাবেক কমিশনার তারেকুজ্জামান ও শীর্ষসন্ত্রাসী জোসেফের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে মোহাম্মদপুর, তেজগাঁও, আদাবরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে র‍্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার অন্য তিনজন হলেন- মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি দল মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি শাহীনের (৪০) অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করে। এরপর পৃথক অভিযান চালিয়ে কৃষি মার্কেট, তেজগাঁও শিল্পাঞ্চল ও বসিলা এলাকা থেকে গুড্ডু, শফিকুল এবং সেলিমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, সম্প্রতি দেশকে অস্থিতিশীল করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন তারা। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে বলে জানায় র‍্যাব।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X