বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৬:১০ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রধান স্থপতি মোশতাক আহমেদের বাবা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মৃত্যুতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও রাজউকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

সোমবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন মোশতাক আহমেদের বাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মরহুমের জানাজা এদিন মাগরিবের পর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয় এবং তাকে যথাযোগ্য মর্যাদায় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা পিরোজপুরের সন্তান। তিনি মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতার পরিচয় প্রদানের পাশাপাশি নিজ এলাকায় জনসেবামূলক কর্মে নিয়োজিত ছিলেন। তিনি তার স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

রাজউকের পক্ষ থেকে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X