বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০২:৪১ এএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

বাঁ থেকে- উপদেষ্টা মাহফুজ আলম ও গোলাম মোর্তোজা। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- উপদেষ্টা মাহফুজ আলম ও গোলাম মোর্তোজা। ছবি : সংগৃহীত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর কোনো হামলা হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা। তবে কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২৫ আগস্ট) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান।

এর আগে রোববার জুলাই গণ-অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে নিউইয়র্ক কনস্যুলেট অফিস। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপদেষ্টা মাহফুজ আলম।

ভিডিও বার্তায় প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, পূর্বনির্ধারিত অনুষ্ঠানে স্বাভাবিকভাবে অংশ নিয়েছেন মাহফুজ আলম। তিনি সম্পূর্ণ স্বাভাবিকভাবে প্রোগ্রামে অংশ নিয়েছেন এবং প্রোগ্রাম থেকে বের হয়েছেন। তবে আওয়ামী ফ্যাসিস্টরা একটা কালো গাড়ি আটক করে সেখানে বিক্ষোভ করেছিলেন। অথচ সে গাড়িতে মাহফুজুর রহমান ছিলেন না, এ ছাড়া হামলাকারীরা উপদেষ্টার মুখোমুখিও হয়নি।

তিনি বলেন, কনস্যুলেটের যে মূল দরজা সেটা প্রধান সড়কের কাছে। ওটা গ্লাসের, সেটা তারা ভাঙচুর করেছে। ওরা দেশে যা করে এখানেও তাই করেছে। আর প্রচুর গালাগাল করেছে, যা তাদের বৈশিষ্ট্য।

গোলাম মোর্তোজা বলেন, ফ্যাসিস্টরা যখন ভাঙচুর করে, তখন পুলিশ এসেছে এবং ওদের সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই হলো আসল ঘটনা। অথচ যারা এ অপকর্ম করেছে তারা অসত্য, বিভ্রান্তিকর ও প্রপাগান্ডামূলক প্রচারণা চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X