কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢামেকে ৬ যমজ শিশুর জন্ম, একটির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ | ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ | ছবি : সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ ছয় শিশুর মধ্যে একটি মারা গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের এনআইসিইউতে মারা যায় ছেলে নবজাতকটি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নবজাতকের ফুফু ফারজানা আক্তার।

তিনি জানান, ছয় নবজাতকের মধ্যে তিনজনকে রাখা হয়েছে ঢামেকের এনআইসিইউতে, আর বাকি তিনজনকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে। এর মধ্যে ঢামেকে থাকা একটি ছেলে নবজাতক সন্ধ্যায় মারা গেছে।

এর আগে এদিন সকাল ৯টার দিকে ঢামেকের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে ছয় সন্তানের জন্ম দেন মোকসেদা আক্তার প্রিয়া (২৩) নামের এক গৃহবধূ। তিনি নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, প্রিয়ার গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। এলাকায় নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতেন তিনি। আল্ট্রাসনোগ্রাফি করে প্রথমে জানা যায় তার গর্ভে পাঁচ সন্তান।

গত ৯ সেপ্টেম্বর তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় আসেন। সেখান থেকে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। সবশেষ গত শনিবার রাতে ব্যথা শুরু হলে দ্রুত ঢামেকে আনা হয় প্রিয়াকে। রোববার সকালে তিনি স্বাভাবিকভাবে ছয় সন্তানের জন্ম দেন।

ঢামেকের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন দুপুরে জানান, সকালে এক মা স্বাভাবিকভাবে ৬ নবজাতকের জন্ম দিয়েছেন। শিশুগুলো অপরিপক্ব। তাদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে।

কালবেলা/এটিআর/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১০

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১১

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১২

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৩

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৪

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৫

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৬

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৭

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

১৮

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১৯

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

২০
X