কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আইজিপিকে গ্রেপ্তারের দাবিতে শাহবাগ অবরোধ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর শাহবাগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহীদ পিন্টু স্মৃতি সংসদ সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে অবরোধ শুরু হয়। শহীদ পিন্টু স্মৃতি পরিষদের আহ্বানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ওয়ারী, গেন্ডারিয়া ও পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেয়।

অবরোধ কর্মসূচিতে বক্তব্য দিয়ে শহীদ পিন্টু স্মৃতি পরিষদের সভাপতি ফরহাদ আহমেদ ডলার জানান, তৎকালীন স্পেশ্যাল ব্রাঞ্চের প্রধান ও বর্তমান আইজিপি বাহারুল আলমকে ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে। তা না হলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে শাহবাগ ব্লকড। পিন্টু সাহেবের হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে। আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনে বর্তমান আইজিপির নাম উঠে আসার পর থেকে তার অপসারণ, গ্রেপ্তার ও বিচার দাবিতে শহীদ পিন্টু স্মৃতি সংসদ ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে আসছে। একই দাবিতে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপিও জমা দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / ৩০ দিনের মধ্যে বেনজীরকে দেশে ফেরানোর চেষ্টা চলছে

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

১০

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১১

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১২

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১৩

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৫

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৬

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৭

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৮

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৯

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

২০
X