কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
রাজধানীর শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

স্বাস্থ্য উপদেষ্টার কর্মসূচি

সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয় সরণির মিলিটারি মিউজিয়াম অ্যামফিথিয়েটারের নীহারিকা রেস্টুরেন্টে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির ৩১তম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারের প্রি-কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি)-এ ‘বাংলাদেশের পরিবেশ সংস্কারের প্রয়োজনীয়তা ও করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিএনপির কর্মসূচি

সকাল ৯টায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন।

এ ছাড়া বাদ আসর কবি নজরুল সরকারি কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

লেবাননে ইসরায়েলি হামলার জবাব দেওয়া হবে : ইরান

সীমান্তে অনুপ্রবেশ ঘটিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে ভারত : মুক্তিযোদ্ধা দল 

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও

সংসদীয় স্থায়ী কমিটি : আইনের সভাপতি পার্থ, অর্থে মুশিফকুর 

বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি

অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা

‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: শফিকুল আলম

সব শঙ্কা উধাও, পুরোপুরি ফিট মেসি

বৃদ্ধা মাকে নির্যাতন করায় ২ ছেলে গ্রেপ্তার

১০

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত, কনস্টেবল গ্রেপ্তার

১১

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথে নতুন বাজেট : সম্ভাবনা ও চ্যালেঞ্জ

১২

আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন 

১৩

বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৪

ক্রিকেটার নাঈম হাসানের মানসিক অবস্থার অবনতি

১৫

‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’

১৬

বান্ধবীর অনুরোধে দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন তাওহিদুল

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

১৮

শিল্পকলা থেকে অভিনেত্রী নীল হুরেরজাহানের আইফোন চুরি

১৯

হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

২০
X