কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচির কারণে সড়কে চলাচলে ভোগান্তি দেখা দেয়। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

রোববার (১১ জানুয়ারি) ঢাকায় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির সংক্ষিপ্ত তালিকা নিচে তুলে ধরা হলো—

বিএনপির কর্মসূচি

দুপুর ১২টায় নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এতে সভাপতিত্ব করবেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল।

ডিএনসিসির কর্মসূচি

বেলা ১১টায় গুলশান-২ নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ‘নাগরিক পদক–২০২৫’ প্রদান করা হবে। নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক সেবা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখা ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে এ পদক দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এনবিআরের কর্মসূচি

দুপুর ১২টায় বিকাশ লিমিটেডের উদ্ভাবিত অনলাইন মার্চেন্ট ওয়ালেটের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) e-TDS System ব্যবহার করে উৎসে কর এবং অর্থ বিভাগের A-Challan System-এর মাধ্যমে মূসক প্রদানের বিষয়ে একটি উদ্বোধনী ও ডেমোনস্ট্রেশন সেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

গভর্নরের কর্মসূচি

বেলা ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’-এর রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X