কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার অটোরিকশাচালকদের

বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত
বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর এলাকায় চিকন চাকার প্রায় ২ লাখ ৪১ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচলের অনুমতি এবং আকিজ কোম্পানির মোটা চাকার তিন ধরনের অটোরিকশা বিক্রি বন্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিয়েছেন অটোরিকশাচালকরা। দাবির বিষয়ে আশ্বাস পাওয়ার পর তারা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন অটোরিকশাচালকরা। এরপর কুড়িল থেকে বাড্ডা ও রামপুরাগামী সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

চালকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারির মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ ফেব্রুয়ারি থেকে আবারও আন্দোলনে নামবেন তারা।

একই সঙ্গে পুলিশ প্রশাসন চিকন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে কোনো বাধা দেবে না—এমন আশ্বাসও পেয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বাড্ডার ফুজি টাওয়ারের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। সে সময় এই অটো চললে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X