কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২ এএম
অনলাইন সংস্করণ

নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

রাজধানীর পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে এ ঘটনা ঘটে। আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই দোকানগুলোর সব মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক জানান, ভোরের দিকে স্থানীয়রা মার্কেট এলাকায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তাৎক্ষণিকভাবে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

হঠাৎ আগুনে সর্বস্ব হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। তাদের দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 

আরও ভূমি দখলের দাবি রাশিয়ার, পাল্টা প্রতিরোধের কথা বলছে ইউক্রেন

ইরানের সঙ্গে আলোচনার পরবর্তী ধাপ আরও সহজ হবে : ট্রাম্প

আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সরকার অগ্রাধিকার দিচ্ছে : সিসিক প্রশাসক

আপনার কয়টি পুশ-আপ করতে পারা উচিত? বয়স অনুযায়ী তালিকা দেখে নিন

হাসপাতাল ছাড়লেন সেই শিবির নেতা জিসান

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুলাইযোদ্ধা জোবায়েরের

‘তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি বহন করা যাবে না’

লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে : আরাগচি

১০

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী?

১১

চট্টগ্রাম-২ : সারোয়ার আলমগীরের রুল নিষ্পত্তির নির্দেশ, ফল স্থগিত

১২

সাইবেরিয়ায় রুশ বোমারু বিমান বিধ্বস্ত

১৩

হোটেল ওয়েটারদের বকশিশ দেওয়ার বিধান

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ / অসুস্থ আবু বক্করের পাশে দাঁড়ালেন ওয়াহিদুর রহমান

১৫

বিমানবন্দরগামী যাত্রীদের নিয়ে খাদে মাইক্রোবাস

১৬

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো’

১৭

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

১৮

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

১৯

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

২০
X