কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ঢল

রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ছবি : সংগৃহীত
রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে আবারও কর্মস্থলে যোগ দিতে ঢাকামুখী হচ্ছেন তারা। এবারের ফিরতি যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

রোববার (২৯ মার্চ) রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকে আবদুল্লাহপুর বাস টার্মিনালে একের পর এক দূরপাল্লার বাস এসে থামতে দেখা যায়। বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা গাড়ি থেকে নেমে দ্রুত নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ সহজেই গণপরিবহন পেয়ে গেলেও অনেককে সিএনজি চালিত অটোরিকশা ও বাইক রাইডারদের সঙ্গে ভাড়া নিয়ে দরকষাকষি করতে দেখা যায়।

টার্মিনালে আসা যাত্রীরা জানান, অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক ছিল। মহাসড়কে বড় ধরনের যানজট না থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীতে পৌঁছানো সম্ভব হয়েছে।

গ্রাম থেকে পরিবারের সদস্যদের নিয়ে ফিরে আসা এক যাত্রী বলেন, ‘রাস্তায় তেমন কোনো যানজট পাইনি। অনেকটা শান্তিতেই এবার ঢাকায় ফিরতে পেরেছি।’

তবে ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ স্বাভাবিক ভাড়ায় ফিরতে পারলেও অনেকের অভিযোগ, সুযোগ বুঝে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করেছে।

সব মিলিয়ে এবারের ঈদযাত্রার ফিরতি পথে বড় ধরনের ভোগান্তি না থাকায় স্বস্তি থাকলেও ভাড়া নিয়ন্ত্রণে আরও নজরদারির দাবি জানিয়েছেন যাত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X