কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

সিটি করপোরেশনের সড়ক যেন মরণফাঁদ, সংস্কারের নামে দুর্ভোগ দ্বিগুণ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীর সড়ক উন্নয়নের নামে দুর্ভোগ কমার বদলে উল্টো বেড়েই চলেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরখান থানার ৪৪ নম্বর ওয়ার্ডের চামুরখান মোড় থেকে কাচকুরা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক এখন স্থানীয়দের জন্য কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয় গত বছরের শেষ দিকে। শুরুতে কাজ শুরু হওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও অল্প সময়ের মধ্যেই থমকে যায় পুরো কার্যক্রম। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বেড কাটা, খোঁড়াখুঁড়ি, উঁচুনিচু মাটি এবং ভাঙা ইট ফেলে রাখা হয়েছে, যা পুরো এলাকাজুড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা ও পানিতে ডুবে যায়, ফলে চলাচল হয়ে ওঠে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাদের অভিযোগ, চলতি বছরের জানুয়ারি থেকে কার্যত বন্ধ রয়েছে সব ধরনের উন্নয়ন কাজ। প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে গিয়ে পথচারী, শিক্ষার্থী, রিকশাচালক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভ্যানচালক রবিউল হোসেন বলেন, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পানিতে ঢেকে থাকা গর্তগুলো বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।

আরেক পথচারী মাহফুজ খান বলেন, রাস্তার এই পরিস্থিতিতে জরুরি পরিবহনের অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ও অবস্থা নেই এখানে।

তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ থাকার বিষয়টি অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটির সুপারভাইজার মিরু হোসেন দাবি করেন, কাজ চলমান রয়েছে।

অন্যদিকে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে জনগণের ভোগান্তির বিষয়টি তিনি অবগত আছেন এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সিটি করপোরেশনকে অবহিত করেছেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১০

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১১

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১২

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৩

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৪

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৫

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৬

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৭

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৮

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

২০
X