কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

আজ রাজধানীতে কোথায় কী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশে প্রতিদিন সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

বুধবার (০৮ এপ্রিল) দিনের উল্লেখযোগ্য কর্মসূচিগুলো এক নজরে—

বিশ্বব্যাংকের কর্মসূচি সকাল সাড়ে ১১টায় ঢাকায় বিশ্বব্যাংকের কার্যালয়ে ‘সাউথ এশিয়া ইকোনমিক আপডেট (এপ্রিল ২০২৬)’ এবং ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে প্রতিবেদনগুলোর মূল বিষয় তুলে ধরবেন বিশ্বব্যাংক গ্রুপের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিসকা ওহনজর্গে, বাংলাদেশ ও ভুটানের ডিভিশনাল ডিরেক্টর জিন পেসমে এবং সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা। পরে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

এনবিআরের কর্মসূচি দুপুর ১২টায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে নির্মাণ, আবাসনসহ বিভিন্ন খাত সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

ডিএসসিসির কর্মসূচি সকাল ৯টায় সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালের আশপাশে অনুমোদনবিহীন বাস কাউন্টার অপসারণে মোবাইল কোর্ট পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

পাবলিক সার্ভিস কমিশনের কর্মসূচি সকাল ১০টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

ক্যাবের কর্মসূচি সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ‘অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে ভোজ্যতেল বাজার থেকে উধাও’—এ অভিযোগে মানববন্ধন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X