কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০১:২০ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

বারান্দা থেকে ফেলা হয় ‘আমাকে বাঁচান’ লেখা চিরকুট, অতঃপর...

ভবনের সামনে জড়ো হন উত্তেজিত জনতা। ছবি : সংগৃহীত
ভবনের সামনে জড়ো হন উত্তেজিত জনতা। ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে ‘আমাকে বাঁচান’ লেখা একটি চিরকুটকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে এক গৃহকর্মীকে উদ্ধার ও বাসার মালিককে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে বনানী ৫ নম্বর সড়কের একটি ভবনের সামনে উত্তেজিত জনতা জড়ো হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে সন্ধ্যার পরও সেখানে লোকজনের উপস্থিতি দেখা গেছে।

বনানী থানার পরিদর্শক (অপারেশন) একেএম মহিন উদ্দিন জানান, ঘটনাস্থলে লোকজন অনেক রকমের কথা বলছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যস্ত ছিলাম। ভবনের একটি বাসায় এক গৃহকর্মী কাজ করত। সে একটি চিরকুট লিখে বাসার বারান্দা থেকে নিচে ফেলে দেয়। চিরকুটে লেখা ছিল, ‘আমাকে বাঁচান। হয় ৯৯৯ এ কল দেন, না হলে আমার স্বামীর এই নম্বরে কল দেন।’

তিনি আরও জানান, এক পথচারী চিরকুটটি পেয়ে ভবনের নিচে লোকজন জড়ো করেন। এ সময় গৃহকর্মীকে মেরে ফেলার গুজব ছড়িয়ে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা জানান, কড়াইল বস্তির কিছু মানুষও ঘটনাস্থলে এসে গৃহকর্মীর মৃত্যুর ঘটনা প্রচার করতে শুরু করে। দুজনকে ভেতরে আটকে রাখার গুজবও ছড়ানো হয়। এতে ভবন ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

বাসার মালিকের বিষয়ে জানতে চাইলে মহিন উদ্দিন জানান, সোহানা নামে বাসার মালিককে আটক করে থানায় আনা হয়েছে। ওই গৃহকর্মী বাদী হয়ে মামলা করবেন। শুক্রবার (১০ এপ্রিল) বাসা মালিককে আদালতে সোপর্দ করা হবে।

কালবেলা/এসআই/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X