কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

রমনায় এক প্লেট পান্তা-ইলিশ ৬০০ টাকা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ উদযাপনে রাজধানীর রমনা পার্কের চিরচেনা পান্তা-ইলিশ উৎসবের আমেজ এবার অনেকটাই ম্লান। বিগত বছরগুলোর তুলনায় এ বছর বর্ষবরণের চিত্রে এসেছে আমূল পরিবর্তন।

একসময় রমনা পার্কজুড়ে অস্থায়ী দোকানে পান্তা-ইলিশের পসরা সাজানোর ধুম পড়লেও, এবার সেই জমজমাট দৃশ্য একদমই নেই। পুরো রমনা পার্ক ঘুরে কোথাও কোনো অস্থায়ী দোকান দেখা যায়নি, যা উৎসবপ্রেমীদের মধ্যে হতাশা তৈরি করেছে।

পার্কের ভেতরে একমাত্র ‘মি. কুক রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারিং’ নামক রেস্টুরেন্টে পান্তা-ইলিশের দেখা মিললেও দাম নিয়ে প্রায় সবাই চরম ক্ষুব্ধ। সেখানে একটি ওয়ান টাইম প্লেটে পান্তা ভাত, ছোট আকারের এক টুকরো ইলিশ এবং এক টুকরো বেগুন ভাজার প্যাকেজ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়।

পরিবেশনের জন্য একটি ওয়ান টাইম প্লেট দেওয়া হলেও দেখা গেছে, চড়া মূল্যের এই প্যাকেজে খাবারের পরিমাণ প্লেটের তুলনায় বেশ অল্প।

আগত দর্শনার্থীদের অভিযোগ, পান্তা-ইলিশ এখন সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে এবং একচেটিয়া সুযোগ থাকায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ অস্বাভাবিক দাম আদায় করছে। তবুও সন্তানদের আবদার মেটাতে অনেক অভিভাবককে বাধ্য হয়েই এই বাড়তি দামে খাবার কিনতে দেখা গেছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রায় ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছ সংগ্রহ করে এই প্যাকেজ সাজিয়েছেন।

মাছের কেনা দাম বেশি হওয়ার কারণেই প্যাকেজের মূল্য ৬০০ টাকা নির্ধারণ করতে হয়েছে বলে দাবি তাদের।

শুধু রমনা পার্কেই নয়, এ বছর রাজধানীর গুরুত্বপূর্ণ অন্যান্য স্থানগুলোতেও অস্থায়ী দোকানে পান্তা-ইলিশ বিক্রি করতে দেখা যায়নি।

ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মতে, মার্চ-এপ্রিলে ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞার কারণে বাজারে মাছের পর্যাপ্ত যোগান নেই। সরবরাহ কম থাকায় বাজারে ইলিশের দাম অনেক চড়া, যার ফলে খুচরা ব্যবসায়ীরা অস্থায়ী দোকান দিতে নিরুৎসাহিত হয়েছেন।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X