মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ মে ২০২৬, ০১:১৯ পিএম
আপডেট : ০১ মে ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিম-মুরগির মতো সবজিতেও আগুন

ঝুড়িতে সাজিয়ে রাখে সবজি। ছবি : সংগৃহীত
ঝুড়িতে সাজিয়ে রাখে সবজি। ছবি : সংগৃহীত

রাজধানীর কাঁচাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার প্রভাবে সরবরাহে ঘাটতির অজুহাতে ডিম, মুরগি ও বেশিরভাগ সবজির দাম বেড়ে গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (০১ মে) ছুটির দিন হলেও সকালে বৃষ্টির কারণে বাজারে ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে ভিড় বাড়ে। ক্রেতা কম থাকলেও দামে কোনো স্বস্তি মেলেনি; বরং বেশিরভাগ পণ্যের দাম আরও চড়া হয়েছে।

বর্তমানে করলা, বরবটি, বেগুন, ঝিঙ্গা, ধুন্দল ও কাকরোলের মতো সবজি প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগের তুলনায় কেজিতে প্রায় ২০ টাকা বেশি।

বিক্রেতারা জানান, বৈরী আবহাওয়া ও সরবরাহ কম থাকায় সবজির মূল্যবৃদ্ধি পেয়েছে।

তবে, বিক্রেতাদের এই দাবি মানতে নারাজ ক্রেতারা। তাদের অভিযোগ, বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই দাম নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।

অন্যদিকে, দাম বাড়ার পর বাজারে সয়াবিন তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি লিটার সয়াবিন তেল ১৯৯ টাকায় এবং ৫ লিটারের বোতল ৯৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে ডিমের দামও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডজনে ১০ টাকা বেড়ে এখন ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৬০ টাকায়।

রাসিব মোস্তফা নামে একজন ক্রেতা বলেন, একডজন ডিম কিনলাম ১৩০ টাকা দিয়ে, যা কয়েকদিন আগে কিনেছিলাম ১২০ টাকা দিয়ে।

সব মিলিয়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছে নগরবাসীর নিত্যদিনের খরচ। বাজারে স্থিতিশীলতা ফেরাতে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভোক্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১০

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১১

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১২

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৪

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৫

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৬

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৭

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৮

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৯

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

২০
X