বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

টিকার অভাবে শিশু মৃত্যু, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি খেলাঘরের

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি : কালবেলা

হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে ২৭৩ শিশুর মৃত্যু হয়েছে। এই রোগে প্রতিদিন গড়ে সাতজন শিশুর নিভে যাচ্ছে জীবন প্রদীপ। হামে শিশু মৃত্যু কমছে না বরং বাড়ছে। আইসিইউ খুঁজতে খুঁজতে নিভে যাচ্ছে নিষ্পাপ শিশুদের প্রাণ।

এসব ঘটনায় গভীয় উদ্বেগ প্রকাশ করে টিকার অভাবে শিশু মৃত্যুর জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

শনিবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মানববন্ধন থেকে বক্তারা এ দাবি জানান।

বক্তারা বলেন, হামের টিকা না দেওয়ায় একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় পরিবারগুলোতে নেমে এসেছে আতঙ্ক। অথচ শিশুদের সুরক্ষা দেয়ার দায়িত্ব সরকারের। বিগত কয়েক বছর শিশুদের টিকা না দেয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা।

শিশুদের চিকিৎসায় প্রয়োজনীয় আইসিইউ না থাকায় উদ্বেগ প্রকাশ করে খেলাঘর নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর টিকা না দেয়ার সঙ্গে যারা যুক্ত তাদের যে কোন মূল্যে বিচারের আওতায় আনতে হবে। সেইসঙ্গে শিশুদের সুরক্ষায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা নেয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি।

খেলাঘর মনে করে শিশুর লাশ যখন বাবার কাঁধে ওঠে তখন তা কেবল একটি পরিবারের শোক নয়, সেটি হয়ে ওঠে রাষ্ট্র সমাজ ও জনগনের দুরবস্থার বাস্তবতা। বক্তারা বলেন, সকল শিশুই রাষ্ট্রের, ফুটপাত বা অট্টালিকা যেখানেই শিশুর জন্ম হোক, সবাইকে সমান গুরুত্ব দিয়ে রাষ্ট্রকে সুরক্ষা দিতে হবে। দেশের সকল শিশুর স্বাস্থ্য, শিক্ষা, পুস্টিকর খাদ্য এবং বাসস্থান নিশ্চিত করতে সরকারের কাছে জোড় দাবি জানায় খেলাঘর। পাশাপাশি ইরানে হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে ১৯৫২ সালের ২ মে থেকে শিশু অধিকার নিয়ে কাজ করা দেশের বৃহত্তর শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক প্রণয় সাহা, শফিকুর রহমান শহীদ, রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, সুনীল সরকার, হান্নান চৌধুরী, হাফিজুর রহমান মিন্টু, হাসান তারেক অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, নসরু কামাল খান, সামিনা জাহান প্রমুখ।

প্রসঙ্গত, সকালে খেলাঘরের ইস্কাটন্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্টা বার্ষিকীর মূল আয়োজন শুরু হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশ গড়ার শপথ নেন সংগঠনের শিশু কিশোর থেকে শুরু করে নেতাকর্মীরা। শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১০

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১১

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১২

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৩

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৪

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৫

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৬

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

১৭

দরজা ভেঙে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

১৮

দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক রূপান্তরে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হয়েছে: সাঈদ ইব্রাহিম আহমেদ

১৯

বন্যায় চট্টগ্রাম ও রাঙামাটিতে বুধবার এইচএসসি পরীক্ষা স্থগিত

২০
X