কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৭:৩১ এএম
আপডেট : ১২ মে ২০২৬, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানী ঢাকা। পুরোনো ছবি
রাজধানী ঢাকা। পুরোনো ছবি

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

মঙ্গলবার (১২ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

অর্থমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

ডিএনসিসির কর্মসূচি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বর্জ্য পৃথকীকরণ (ওয়েস্ট সেগ্রিগেশন) কার্যক্রম উদ্বোধন উপলক্ষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গুলশান সোসাইটি জামে মসজিদে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বেলা পৌনে ১২টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত বারিধারার ডি’ মাজেনত গির্জা ও সেন্ট ইউজিনস স্কুলে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পল্লবীর এমডিসি মডেল স্কুলে এবং বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত মিরপুর কলেজের পেছনে কেন্দ্রীয় মন্দিরে বর্জ্য পৃথকীকরণ বিন ও পলিব্যাগ বিতরণ করা হবে।

পুলিশ সপ্তাহ ২০২৬

দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদক উদ্ধার সংক্রান্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা

দুপুর সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিসিআইর কর্মসূচি

বিকেল ৫টায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) নেতৃত্বে একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করবেন।

কালবেলা/এলএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১০

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১১

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১২

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১৩

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৪

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৫

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৬

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৭

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৮

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৯

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

২০
X