কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসী কষ্ট করবে, এটা হতে পারে না’

কালশীতে ডিএনসিসি প্রশাসক
কালশীতে সাংবাদিক কলোনিতে বক্তব্য রাখছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা
কালশীতে সাংবাদিক কলোনিতে বক্তব্য রাখছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি : কালবেলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসী কষ্ট করবে, এটা হতে পারে না।

বুধবার (১৩ মে) রাজধানীর কালশীতে সাংবাদিক কলোনি খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে ডিএনসিসি প্রশাসক এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, জনগণের টাকা অপচয় করে আমরা প্রতিদিন খাল পরিষ্কার করব, আর পরের দিন আগের অবস্থায় ফিরে যাবে, সেটা মেনে নেওয়া হবে না। এ জন্য অবৈধভাবে যারা খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তা অপসারণ না করেন, তাহলে আইনিভাবে এলাকাবাসীকে নিয়ে আমরা তা উচ্ছেদ করে দেব। গুটিকয়েক মানুষের জন্য পুরো মিরপুরবাসী কষ্ট করবে, এটা হতে পারে না।

প্রশাসক বলেছেন, আপাতত আগামী এক সপ্তাহ খালটি পরিষ্কার করা হবে, যাতে এলাকাবাসী সাময়িকভাবে জলাবদ্ধতা থেকে মুক্তি পায়। পাশাপাশি স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট বাড়ির মালিক সমিতি ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে খালের অব্যবস্থাপনার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমরা একাধিকবার খালটি পরিষ্কার করলেও অল্প সময়ের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায়। তাই আমরা বিষয়টি স্থায়ীভাবে সমাধানের উদ্যোগ নিয়েছি। খাল উদ্ধারের বিকল্প নেই। এলাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে হলে খাল উদ্ধার ও ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা জরুরি।

অবৈধ দখলদারদের পুনর্বাসনের সুযোগ নেই উল্লেখ করে প্রশাসক বলেন, কোনো ব্যক্তি যদি অবৈধভাবে সরকারি বা সংস্থার জমির ওপর স্থাপনা নির্মাণ করেন, তাহলে সেটির দায় তাকেই নিতে হবে। তবে মানবিক দিক বিবেচনায় কেউ সময় চাইলে আলোচনার মাধ্যমে তা বিবেচনা করা হতে পারে।

প্রশাসক ক্ষোভ প্রকাশ করে বলেন, ড্রেন বা খাল ময়লা ফেলার জায়গা নয়। যারা এখানে বসবাস করেন, তাদেরও দায়িত্বশীল হতে হবে। সবাই সচেতন না হলে শুধু পরিষ্কার করেই স্থায়ী সমাধান সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আলীম পরীক্ষা  / নিয়মিতদের হাতে অনিয়মিত প্রশ্ন, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান সাবেক মার্কিন আলোচকের

বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝরল ফিলিস্তিনি গোলরক্ষকের প্রাণ

অফসাইডে ভাঙল ক্রোয়েশিয়ার স্বপ্ন, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৭

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে অস্ত্রের মহড়া, বিএনপি নেতাকে বহিষ্কার

১০

ইতালিতে ট্রিপল মার্ডারের একমাত্র সাক্ষী আমিরের জবানবন্দি

১১

শেষ ষোলোর টিকিট কেটে যে রেকর্ড গড়ল স্পেন

১২

সাঁতার শিখতে গিয়ে প্রাণ গেল চতুর্থ শ্রেণির ছাত্রের

১৩

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

১৪

শ্রমিক নেতাকে হত্যা, ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

১৫

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ

১৬

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

১৭

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

১৮

মুক্তিপণের আদায়ে অপহরণ, পুলিশের অভিযানে বাঁচল যুবক

১৯

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

২০
X