কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নজরদারিতে রাখা হয়েছে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে একসঙ্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এছাড়াও আদ-দ্বীন হাসপাতালের সব কর্মকর্তা ও কর্মচারীদের নজরদারিতে রাখা হয়েছে।

বুধবার (২৭ মে) ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রব্বানী হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পুলিশের কাছে আসিনি। তাই আটক বা গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আমরা পরে সিদ্ধান্ত নেব। আমরা এখন ঘটনার কারণ জানতে তদন্ত করছি। তবে এই হাসপাতালের অনেকেই আমাদের নজরদারিতে রয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে ঘটনাস্থল পরীক্ষা-নিরীক্ষা করতে দুপুর ২টায় ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম আদ-দ্বীন হাসপাতালে আসে। নাম প্রকাশ না করার শর্তে টিমের এক সদস্য গণমাধ্যমকে বলেন, আমাদেরকে সিনিয়র স্যাররা এখানে ডেকেছেন। আমরা উন্নত প্রযুক্তির কিছু ডিভাইস নিয়ে এসেছি। যে কক্ষে নবজাতকরা মারা গেছে সেই কক্ষে আমরা এসব ডিভাইস দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করব। এখানে কোনো বিষাক্ত গ্যাস ছড়িয়েছে কিনা। আর ছড়িয়ে থাকলে কোন গ্যাস এবং কী পরিমাণে ছড়িয়েছে-তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এদিকে পোস্ট অপারেটিভ রুমে গিয়ে কক্ষটির ভেতরে প্রচণ্ড দুর্গন্ধ পাওয়া যায়। বেশিক্ষণ এই কক্ষে থাকার কোনো উপক্রম ছিল না। অল্পতেই নিশ্বাস বন্ধ হয়ে আসে ও চোখ জ্বালাপোড়া করতে শুরু করে।

এর আগে সিআইডি ক্রাইমসিনের একটি টিম ঘটনাস্থল এসে নমুনা সংগ্রহ করে। সরেজমিনে দেখা যায়, ক্রাইমসিন ঘটনাস্থলে এসে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে প্রবেশ করে। সেখানে তারা এ ঘটনার সংশ্লিষ্ট বিভিন্ন নমুনা সংগ্রহ করে। প্রায় ঘণ্টাখানেক তারা কাজ করে।

টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, আমরা সব বিষয় মাথায় রেখে এখানে নমুনা সংগ্রহ করছি। আমরা এখানে নমুনা ফরেনসিক করব। আসলে এই নিষ্পাপ শিশুদের মৃত্যু কেন হয়েছে, তা জানার চেষ্টা করব আমাদের তদন্তের মাধ্যমে।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১০

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১১

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১২

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৩

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৪

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৫

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৬

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৭

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৮

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৯

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

২০
X