কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৮:৩৩ পিএম
আপডেট : ২৮ মে ২০২৬, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ‘ট্রাম্প’ বানান ভুল করল চিড়িয়াখানা কর্তৃপক্ষ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হওয়া অ্যালবিনো জাতের সাদা মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্থান পেয়েছে রাজধানীর মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়।

তবে চিড়িয়াখানার ৭ নম্বর শেডে মহিষটিকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করার পর দেখা দেয় এক নতুন বিপত্তি। চিড়িয়াখানা কর্তৃপক্ষের তৈরি করা তথ্য বোর্ডে মহিষটির নামের এক অদ্ভুত ও হাস্যকর বানান ভুল ধরা পড়ে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দেওয়া পরিচিতি ফলকে মহিষটির বাংলা নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ লেখার পরিবর্তে টাইপিং ভুলের কারণে লেখা হয়েছে ‘ডোনাল্ড ট্টাম্প’! ট্রাম্প বানানের ‘ট্র’ যুক্ত অক্ষরের পরিবর্তে ‘ট্ট’ যুক্তাক্ষর ব্যবহার করায় পুরো নামের অর্থই বদলে গেছে।

বিষয়টি চিড়িয়াখানায় আসা দর্শনার্থীদের নজরে এলে মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন করে হাস্যরস ও নতুন ট্রেন্ড ছড়িয়ে পরে।

প্রসঙ্গত, প্রায় ৭০০ কেজি ওজনের এই বিরল গোলাপি-সাদা অ্যালবিনো মহিষটির মাথায় সোনালি রঙের চুল এবং চোখের ভিন্নধর্মী বৈশিষ্ট্যের কারণে খামারিরা শখ করে এর নাম রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামানুসারে।

মহিষটি কোরবানির উদ্দেশ্যে বিক্রি হলেও সেটিকে একনজর দেখতে মানুষের উপচে পড়া ভিড় এবং বিশৃঙ্খলার আশঙ্কায় সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি সংরক্ষণের সিদ্ধান্ত নেয়।

মহিষটির ক্রেতাকে তার প্রাপ্য টাকা বুঝিয়ে দিয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে বুধবার (২৭ মে) রাতে এটিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

চিড়িয়াখানায় মহিষটির ‘ডোনাল্ড ট্টাম্প’ লেখা বোর্ডটি দেখার পর থেকে দর্শনার্থী এবং নেটিজেনদের মধ্যে নানা রসাত্মক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকে বলছেন, ‘কোরবানি থেকে বাঁচলেও ট্রাম্পের নামের সম্মান বাঁচল না!’ আবার অনেকে বিষয়টিকে কর্তৃপক্ষের চরম গাফিলতি হিসেবে দেখছেন।

কালবেলা/এসআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১০

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১১

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৩

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৪

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৫

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৬

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৭

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৮

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৯

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

২০
X