কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ
তৃতীয় বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস

প্রতিবন্ধীদের জন্য সহায়ক প্রযুক্তি নিশ্চিতের দাবি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তৃতীয় বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সাশ্রয়ী, উপযোগী ও মানসম্মত সহায়ক প্রযুক্তির সহজপ্রাপ্যতা নিশ্চিত করার দাবিতে বুধবার জাতীয় প্রেসক্লাব এলাকায় এ র‌্যালির আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট ও সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে সহায়ক প্রযুক্তি ব্যবহারকারী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের প্রতিনিধি, অধিকারকর্মী, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং সহায়ক প্রযুক্তিনির্ভর মানুষের জন্য প্রয়োজনীয় সেবা ও উপকরণের অধিকার নিশ্চিত করার দাবি জানান। এসময় তাঁদের হাতে ছিল সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন।

আয়োজকেরা বলেন, বিশ্বব্যাপী সহায়ক প্রযুক্তির প্রয়োজন থাকা বিপুলসংখ্যক মানুষ এখনও এ সুবিধা থেকে বঞ্চিত। এর ফলে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণে তারা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। একই সঙ্গে কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশ উৎপাদনশীল কর্মকাণ্ডে যুক্ত হতে না পারায় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়।

তারা আরও বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সহায়ক প্রযুক্তিতে এক টাকা বিনিয়োগ করলে তার বহুগুণ সামাজিক ও অর্থনৈতিক সুফল পাওয়া যায়। তবু এ খাতে সরকারি ও বেসরকারি বিনিয়োগ প্রয়োজনের তুলনায় অনেক কম।

এদিন র‌্যালির আয়োজক ছিল বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি), ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, ময়মনসিংহ ডিজএবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারস।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি মো. মনিরুজ্জামান খান, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার আবদুর রাজ্জাক, ময়মনসিংহ ডিজএবল্ড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক মো. মোকাম্মেল হোসেন এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারসের নির্বাহী পরিচালক হাসিবা হাসান জয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১০

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১১

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১২

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৪

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৫

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৬

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৭

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৮

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৯

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

২০
X