কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

যুক্তরাজ্যের একটি সড়কে স্মার্ট পোস্ট বক্স । ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের একটি সড়কে স্মার্ট পোস্ট বক্স । ছবি : সংগৃহীত

সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে সরকার ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স স্থাপন করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মাহবুব আনাম বলেন, ‘আমার ডাক’ নামক অ্যাপের মাধ্যমে সেবা দান প্ল্যাটর্ফম প্রতিষ্ঠাকরণ ও পর্যায়ক্রমে পুরো ডাক সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় এনে প্রতিটি ডাক সেবাকে ডিজিটাইজড করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ‘ডাক অধিদপ্তরের জন্য একটি ই-কমার্স প্লাটফর্ম (ডাক কমার্স) মডেল প্রতিষ্ঠা করা হবে।’

মন্ত্রী জানান, ডাক বিভাগের কার্যক্রম স্বয়ংক্রিয় করার লক্ষ্যে দুটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্প দুটি হলো- মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ প্রকল্প এবং নাগরিক প্রান্তে বিদ্যমান ডাক সেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ প্রকল্প।

এ প্রকল্প দুটির আওতায় ডাক বিভাগের সব ডাকঘরে চলমান ডমিস্টিক মেইল মনিটরিং সফটওয়্যারের আপগ্রেডেশন করা হবে জানিয়ে মাহবুব আনাম বলেন, ‘মোবাইলের মাধ্যমে সারা দেশে ডাক পণ্যের ট্রেস অ্যান্ড ট্রেকিং সুবিধা সম্প্রসারণ করা হবে। জাতীয় ডিজিটাল ঠিকানা ব্যবস্থার ভিত্তি স্থাপন করা হবে।’

সূত্র : বাসস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

আশ্বিন মাসে কুকুরে বেশি কামড়ালেও ভ্যাকসিনের অভাব হবে না : স্বাস্থ্যমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ব্যক্তিগত সহকারী কারাগারে

 স্কুলছাত্রীদের মাসিক স্বাস্থ্য সুরক্ষায় শুরু হলো ‘গোল ফর গুড’ ক্যাম্পেইন

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

ইরান আলোচনায় দেরি করেছে, এখন তাদের ‘মূল্য চুকাতে হবে’ : ট্রাম্প

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহ’র মরদেহ

১০

কমলো হার্টের রিংয়ের দাম

১১

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী / সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স

১২

কোন বয়সে মানুষ সবচেয়ে সুখী থাকে? জানাল গবেষণা

১৩

জার্মানির সাড়ে ৭ কিলোমিটার পতাকা বানালেন কৃষক

১৪

বিশ্বকাপ শুরুর আগের দিন বিক্ষোভে উত্তাল মেক্সিকো

১৫

একে অপরের বিরুদ্ধে মামলা করে স্বামী-স্ত্রী দুজনই কারাগারে

১৬

চাঁপাইনবাবগঞ্জে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

 বিশ্বকাপের গান গাইলেন বিজয় মামুন

১৮

মারা গেলেন নাট্যশিল্পী আবুল হাসনাত প্রদীপ

১৯

পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত

২০
X