‎শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

নজর কাড়ছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা 

রাস্তাজুড়ে আর্জেন্টিনার দীর্ঘ পতাকা। ছবি : কালবেলা
রাস্তাজুড়ে আর্জেন্টিনার দীর্ঘ পতাকা। ছবি : কালবেলা

বিশ্বকাপ এলেই বাংলাদেশজুড়ে ছড়িয়ে পড়ে ফুটবল উন্মাদনা। প্রিয় দলকে ভালোবাসার সেই আবেগ কখনো রঙ ছড়ায় বাড়ির ছাদে, কখনো বা গ্রামের অলিগলিতে। আর এবার সেই ভালোবাসা রূপ নিয়েছে বিশাল এক পতাকায়। ঝিনাইদহের শৈলকূপায় আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে সড়কজুড়ে টানানো হয়েছে ১২০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা।

বুধবার (১০ জুন) সকালে ‎শৈলকূপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তাজুড়ে উড়ছে বিশাল দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। দূর থেকেই নজর কাড়ছে পতাকাটি। স্থানীয়দের দাবি, এটি শুধু শৈলকূপা নয়, পুরো ঝিনাইদহ জেলার মধ্যে সবচেয়ে বড় আর্জেন্টিনার পতাকা।

‎স্থানীয় একদল আর্জেন্টিনা সমর্থক যুবকের উদ্যোগে ৩৮ হাজার টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই পতাকা। বিশ্বকাপকে সামনে রেখে কয়েকদিনের প্রস্তুতি শেষে এটি উত্তোলন করা হয়।

‎সমর্থকরা জানান, একই এলাকায় ব্রাজিল সমর্থকরা ৩০০ হাত দীর্ঘ পতাকা তৈরি করায় নিজেদের দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে তারা তৈরি করেছেন ১২০০ হাত দীর্ঘ এই পতাকা। তাদের ভাষায়, এটি কোনো প্রতিযোগিতা নয়, বরং প্রিয় দল ও প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।

বিশ্বকাপের উত্তাপ এখন আর শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে সমর্থকদের হৃদয়ে হৃদয়ে। আর সেই উচ্ছ্বাস, আবেগ ও ভালোবাসারই প্রতীক হয়ে শৈলকূপার আকাশে উড়ছে দীর্ঘ আর্জেন্টিনার পতাকা। প্রিয় দলকে ঘিরে এমন বর্ণিল আয়োজন আবারও প্রমাণ করল বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা আর এক অনন্য উৎসবের নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

১০

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

১১

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

১২

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১৩

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১৫

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৬

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৭

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৮

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

২০
X