বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

পুশইন ঘিরে সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিজিবি-বিএসএফ

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনার চিত্র।  ছবি : কালবেলা
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইন ঘিরে উত্তেজনার চিত্র। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি কঠোর অবস্থান নিলেও পতাকা বৈঠকের পরও সমস্যার সমাধান হয়নি। ফলে সীমান্তজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।

বুধবার (১০ জুন) সকালে বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৫৮ বছর বয়সি এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।

বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে নো ম্যান্স ল্যান্ডে নিয়ে আসলে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা। তারা ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বাংলাদেশের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেন। আবার ভারতের দিকে ফিরে যেতে চাইলে সেখানকার লোকজনও তাকে ধাওয়া দেয়। এতে সীমান্ত এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালকের নেতৃত্বে এবং ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক কর্মকর্তার উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ সময় আলোচনা চললেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি।

স্থানীয় সূত্র জানায়, বৈঠক শেষে বিএসএফ ওই ব্যক্তিকে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে না নিয়ে নো ম্যান্স ল্যান্ডেই রেখে চলে যায়। অন্যদিকে বিজিবিও তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। ফলে ঘটনাস্থলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থান নেয়।

এদিকে সীমান্তের দুই পাশেই শত শত নারী-পুরুষ জড়ো হয়েছেন। স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন। পরিস্থিতি ঘিরে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বুধবার সকালে একজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করেছি।’

তিনি আরও বলেন, ‘দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য : স্বাস্থ্যমন্ত্রী

রূপায়ন গ্রুপে চাকরি, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

আমিরাতের ভিসা নিয়ে সুখবর, চালু হচ্ছে ১৩ ধরনের ওয়ার্ক পারমিট

১০

এবার জেন-জি আন্দোলনের মুখে দক্ষিণ কোরিয়া

১১

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

১২

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

১৩

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

১৪

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

১৫

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

১৬

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

১৭

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

১৮

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

১৯

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

২০
X