কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

পরিচ্ছন্নতাকর্মীদের হাতে স্বাস্থ্যসেবা কার্ড তুলে দেন ডিএসসিসির প্রশাসক। ছবি : সংগৃহীত
পরিচ্ছন্নতাকর্মীদের হাতে স্বাস্থ্যসেবা কার্ড তুলে দেন ডিএসসিসির প্রশাসক। ছবি : সংগৃহীত

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রাথমিকভাবে ১ হাজার পরিচ্ছন্নতাকর্মীকে এ কার্ডের আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে তারা নির্ধারিত হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে বিনামূল্যে ও ছাড়কৃত চিকিৎসাসেবা পাবেন।

মঙ্গলবার (১৬ জুন) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে স্বাস্থ্যসেবা কার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এ উদ্যোগে সহযোগিতা করছে হারপিক, সাজিদা ফাউন্ডেশন, ওয়াটারএইডসহ একাধিক সামাজিক ও দাতা সহযোগী প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে জানানো হয়, সাজিদা ফাউন্ডেশন ও রেকিটের উদ্যোগে দেশের প্রায় ৪৫০টি হাসপাতালের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রায় ৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও তাদের পরিবার স্থানীয় পর্যায়ের হাসপাতাল থেকে ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ শতভাগ পর্যন্ত চিকিৎসা সুবিধা পাবেন।

পাশাপাশি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে কোনো কর্মী বা তার পরিবারের সদস্য এক বছরের মধ্যে মারা গেলে ৩০ হাজার টাকা আর্থিক সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নগর পরিচ্ছন্নতায় দিন-রাত কাজ করা কর্মীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। তাদের জীবনমান উন্নয়ন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা রাজধানীকে বসবাসযোগ্য রাখতে নিরলসভাবে কাজ করছেন। অথচ দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের বঞ্চনা ও অবহেলার শিকার। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কেবল মানবিক দায়িত্ব নয়, বরং সামাজিক দায়বদ্ধতারও অংশ।

তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যসেবা এখন সেবার চেয়ে ব্যবসায় পরিণত হয়েছে। এমন বাস্তবতায় নিম্নআয়ের শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ প্রশংসনীয়।

অনুষ্ঠানে জানানো হয়, পরিচ্ছন্নতাকর্মীরা যাতে আরও নিরাপদভাবে কাজ করতে পারেন, সে জন্য তাদের নিরাপত্তা সরঞ্জাম—যেমন জ্যাকেট, গ্লাভস ও সুরক্ষিত জুতা ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ডিএসসিসির প্রশাসক বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। নির্ধারিত স্থানে ও সময়ে বর্জ্য ফেলা এবং সচেতন আচরণ নিশ্চিত না হলে কোনো উদ্যোগই সফল হবে না।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও দাতা সংস্থা, ডায়াগনস্টিক সেন্টার, স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধি এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X